কুরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু ঘিরে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না বলে আশ^স্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির গরু বা পশু নিয়ে যাওয়া-নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে রাজধানীর গাবতলীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
কর্তৃপক্ষ নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না জানিয়ে শাহে আলম বলেন, ‘এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুই সিটি করপোরেশন পদক্ষেপ গ্রহণ করবে।’
তিনি বলেন, প্রতি বছরই এই হাটে পশু কেনা-বেচা, নিয়ে যাওয়া-আসা নিয়ে একটি বড় ধরনের যানজটের তৈরি হয়। ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গাড়ির শিডিউলসহ সব জায়গায় বিঘœ তৈরি হয়।
‘হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘেœ পশু ক্রয়-বিক্রয় করতে পারে এবং রাস্তায় কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব,’ যোগ করেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখানে একটি নতুন রাস্তা হচ্ছে। এই রাস্তার নির্মাণকাজ আগামী দুএকদিনের মধ্যেই সম্পন্ন হবে। এটি একটি বাইপাস বা সার্ভিস রোড। এই রাস্তার কাজ সম্পন্ন হলে গাবতলী-আমিন বাজারের যানজট অনেকাংশে কমে যাবে বলে আমরা মনে করি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)