কুরবানির পশুর চামড়া সংরক্ষণ: সরকারের বিনামূল্যের লবণ বিতরণে বড় ভোগান্তির শঙ্কা
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
কুরবানির পশুর চামড়া সংরক্ষণে চলতি বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নেয় সরকার। কিন্তু শেষ সময়ে এর পরিমাণ কমিয়ে আনা হয়েছে। এ অবস্থায় বরাদ্দে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মিল মালিকদের একাংশ লবণ সরবরাহে অনীহা দেখাচ্ছেন। আবার তালিকা অনুযায়ী বরাদ্দ পাওয়া কিছু জেলার মিল মালিকদের লবণ সরবরাহ করতে নিষেধ করার অভিযোগ উঠেছে। ফলে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, সরকার ৩০ হাজার টন লবণ সরবরাহের ঘোষণা দেয়ায় দেশের বিভিন্ন মিল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিক্রি অস্বাভাবিকভাবে কমে গেছে। সর্বশেষ গত ২৮ মে শিল্প মন্ত্রণালয় থেকে দেয়া বরাদ্দপত্রে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে কাউকে কম কাউকে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া লবণ মিল মালিক সমিতির প্রভাবশালী সদস্যদের সুবিধাজনক জেলাগুলোয় সরবরাহের অনুমোদন দেয়া হলেও অন্যদের দুর্গম ও দূরের জেলাগুলো দেয়া হয়েছে। এতে লবণ পরিবহনে ব্যয় ও জটিলতা বেড়ে যাওয়ায় অনেকেই বরাদ্দ নেবেন না বলে জানিয়েছেন। এমনকি গত বৃহস্পতিবার সমিতির একজন সহসভাপতি ও সদস্য অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। এতে কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ রেজুয়ানুল ইসলাম বলেন, সরকার পশুর চামড়া সংরক্ষণের জন্য একটি ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে সেই কাজকে বিঘিœত করা হচ্ছে। সরকারি ঘোষণার ফলে সারা দেশের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো লবণ ক্রয় করেনি। এখন বরাদ্দে অনিয়মের ফলে অনেক মিল মালিক লবণ সরবরাহ করে লোকসানের মধ্যে পড়বেন। সমিতির শীর্ষ নেতাদের দ্বারা এ ধরনের অনিয়ম হওয়ায় আমি সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।
মিল মালিকদের অভিযোগ, সমিতির সভাপতি নুরুল কবির ও তার পরিবারের সদস্যদের নামে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৪০ টন লবণ বরাদ্দের অনুমতি দেয়া হয়েছে। পদ-পদবি ব্যবহার করে সহজ ও কম খরচে পরিবহনের সুযোগ নিতে চট্টগ্রাম শহরে আনুপাতিক হারে বাড়তি লবণ সরবরাহের দায়িত্ব নিয়েছেন তারা। যদিও চট্টগ্রামের মিল মালিকদের অধিকাংশকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












