কিশোরগঞ্জে গর্ভে থাকতেই চার শিশু বিক্রির অভিযোগ, তদন্তে পুলিশ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত তিন বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় চার শিশুকে গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
তাদের অভিযোগ, মঙ্গলা বেগম নামে এক নারী ভিক্ষুকের মাধ্যমে শিশু কেনাবেচার ঘটনাগুলো ঘটেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ৬ সেপ্টেম্বর কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বিক্রি হওয়া এক সন্তানের বাবা জাকির মিয়া। অভিযোগের পর অভিযুক্ত কয়েকটি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর চরপুক্ষিয়া গ্রামের জাকির মিয়া ও ফারজানা আক্তার দম্পতির আগে দুই ছেলে রয়েছে। ২ সেপ্টেম্বর তাদের আরেকটি ছেলেসন্তান জন্ম নেয়। অভিযোগ রয়েছে, জন্মের পর নবজাতকটিকে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
শিশুটির বাবা জাকির মিয়ার দাবি, তার অজান্তে স্ত্রী ফারজানা, শাশুড়ি দুই দালালের মাধ্যমে এই লেনদেন করেছেন।
স্থানীয়দের দাবি, জাকির-ফারজানা দম্পতির ঘটনা ছাড়াও একই গ্রামের আরও তিনটি পরিবার গত তিন বছরে নিজেদের সন্তান বিক্রি করেছে। এসব ঘটনায় মঙ্গলা বেগম নামের এক নারী জড়িত বলেও অভিযোগ তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












