কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন -আসিফ নজরুল
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের অনলাইন আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান।
ওই পোস্টে তিনি লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই। তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন।
এরপর তিনি পশ্চিমবঙ্গের কলকাতার সায়াক ঘোষের একটি লেখা শেয়ার করেছেন। নিচে তা তুলে ধরা হলো-
পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না, আমার কাছে (ইম-মেটারিয়াল) রসসধঃবৎরধষ !
আমি (সিম্পলি) ংরসঢ়ষু বিশ্বাস করি না, অমিত - অজিতদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে বিচ্ছিন্নতাবাদী ঢোকার সুযোগ ছিল।
এখন (টেকনোলজি) ঃবপযহড়ষড়মু -র উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়।
আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি। আমি কোনোদিন শুনিনি, "পর্যটকদের বিচ্ছিন্নতাবাদীরা হত্যা করে"
আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন, "বিচ্ছিন্নতাবাদীও পর্যটকদের আক্রমণ করে না। কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজম এর উপরে। ওদের টার্গেট আমরা। "
মানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আক্রমণের চরম পর্যায়ওে পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখি নি।
আর পাহেলগাঁও - গুলমার্গ - শোনমার্গ মিলিটারি (কভার) পড়াবৎ -এ মুড়ে রাখা হত ।
"হত্যাকারীরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিলো", সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে।
যদি পাকিস্তান দায়ী থাকে (বালোচিস্তানের বদলা), তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি !
"নরেন্দ্র মোদী হামলা বন্ধ করে দিয়েছে" -এই দাবিটা তাহলে মিথ্যা ছিল?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)