কারা পাচ্ছেন অস্ত্র ফেরত, কারা হারাচ্ছেন লাইসেন্স
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নির্বাচন উপলক্ষে জমা রাখা লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়া এবং আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু হওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, যার সময়সীমা এরই মধ্যে শেষ হয়েছে।
এ অবস্থায় তিন শ্রেণির অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো-
প্রথমত, ২০০৯ সালের ৬ জানুয়ারির আগে ইস্যু করা লাইসেন্সের আওতাধীন আগ্নেয়াস্ত্র।
দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইস্যু করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র।
তৃতীয়ত, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা লাইসেন্সগুলোর মধ্যে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত অস্ত্র।
এছাড়া, গঠিত কমিটির যাচাইয়ে যেসব লাইসেন্স যথাযথ নয় বলে প্রতীয়মান হবে, সেগুলো বাতিল করে সংশ্লিষ্ট অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যেসব লাইসেন্সধারী তাদের অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি, সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে উদ্ধার অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে আদেশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)