কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক -কারা অধিদপ্তর
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্টের প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে।
কারা সদর দপ্তর সবাইকে দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ঘটনা দেশের কোনো কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সব বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ।
সবার অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, নানাবিধ সীমাবদ্ধতার পরও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে।
আরো বলা হয়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করার জন্য কারা অধিদপ্তর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্যেগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)