কানাডায় ভয়াবহ আগুন টর্নেডো, ছড়িয়েছে দাবানল
, ১০ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দাবানলে পুড়ছে মাইলের পর মাইল। এর মাঝেই টর্নেডোর আঘাত। সৃষ্টি হয় বিরল এক আগুন টর্নেডোর। আগুনের শিখা আর ধোঁয়ার ঘূর্ণন পাকায় আকাশে। ওপর থেকে লেকের পানির ওপর পর্যন্ত আসতে থাকে এর রেশ। এমন ঘটনাই ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়।
গত গত সপ্তাহে পেম্বারটন এলাকার গান লেকের পানির ওপর সৃষ্ট আগুন টর্নেডোর এই বিরল দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবানল নিয়ন্ত্রণকর্মীরা বলছে, গ্যাস আর অগ্নিশিখার কলাম তীব্রভাবে ঘোরানোই আগুনের ঘূর্ণি।
ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস জানায়, গত সপ্তাহে টানা কয়েক দিন প্রবল গরম ও উষ্ণ আবহাওয়া থাকার পর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, এমন ঘটনা সচরাচর ঘটে না। তবে কোনো জায়গায় বেশ কয়েক দিন শুষ্ক ও তপ্ত আবহাওয়া থাকার পর আচমকা ঠান্ডা হাওয়ার ঢেউ ধেয়ে এলে এমন ‘অত্যন্ত বিরল’ ঘটনা ঘটতে পারে। আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত কম, তাপমাত্রা অত্যন্ত বেশি এবং শিশিরাঙ্ক খুব কমে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়। গান লেকের ওপর দিয়ে বয়ে যাওয়া নিম্নাভিমুখী এবং প্রবল ঠান্ডা বাতাসের কারণেই হঠাৎ এই আগুনের টর্নেডোর জন্ম হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছে, এই আগুনের টর্নেডো একটি বিরল বায়ুম-লীয় ঘটনা। একে অনেক সময় পাইরোজেনেটিক টর্নেডো বলেও উল্লেখ করা হয়। সাধারণ টর্নেডোর মতোই প্রবল শক্তিশালী হয় এই টর্নেডো। এর ফলে দাবানল আরও প্রবলভাবে ছড়িয়ে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)