আসামে নতুন নিয়ম অনুমোদন
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতের আসামে মুসলিম বিয়ে নিবন্ধনের জন্য নতুন নিয়ম অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। নতুন ব্যবস্থায় মুসলিম বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এ কাজ আর কাজীর মাধ্যমে নয়, সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে সম্পন্ন হবে। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে বর ও কনের ন্যূনতম বয়স, সম্মতি এবং নিষিদ্ধ সম্পর্কের মতো বিষয়গুলোও নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভা ‘আসাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন (কমপালসরি) রুলস, ২০২৬’ অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে হিমন্ত শর্মা বলে, ‘রাজ্যজুড়ে বাধ্যতামূলক নিবন্ধনের জন্য একটি অভিন্ন প্রক্রিয়াগত কাঠামো প্রতিষ্ঠায় এই বিধিমালা অনুমোদন করা হয়েছে।’
সে বলে, ‘এখন থেকে মুসলিম বিয়েগুলো রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত হবে। আবেদনকারীর সংখ্যা বেড়ে গেলে ধাপে ধাপে আরও কিছু কর্মকর্তাকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হবে, যাতে বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কোনো সমস্যায় পড়তে না হয়।’
হিমন্ত আরও উল্লেখ করে, ‘এর আগে রাজ্য সরকার কাজীদের মুসলিম বিয়ে নিবন্ধনের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। তবে বিকল্পভাবে কোথায় বা কীভাবে বিয়েগুলো নিবন্ধিত হবে, সে বিষয়ে তখন কোনো ব্যবস্থা উল্লেখ করা হয়নি। নতুন নিয়মের লক্ষ্য হলো সরকারি নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে মুসলিম বিয়েগুলো যথাযথভাবে নথিভুক্ত করা।’
২০২৪ সালের আইনের ভিত্তিতে নতুন নিয়ম
নতুন নিয়মটি ‘আসাম কমপালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস অ্যাক্ট, ২০২৪’-এর আওতায় নিবন্ধনপ্রক্রিয়াকে বাধ্যতামূলকভাবে কার্যকর করবে। ২০২৪ সালের এই আইনটি ১৯৩৫ সালের ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট’কে প্রতিস্থাপন করে।
১৯৩৫ সালের আইনে মুসলিম বিয়ে নিবন্ধনের সুযোগ থাকলেও তা মূলত স্বেচ্ছামূলক ছিল। পরে ২০১০ সালের সংশোধনের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। ২০২৪ সালের আইনে অপ্রাপ্তবয়স্কদের মুসলিম বিয়ের নিবন্ধনের বিধান বাদ দেয়া হয়। নতুন ব্যবস্থায় বিয়ের সময় নারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং পুরুষের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
এতে নিবন্ধনের দায়িত্ব লাইসেন্সপ্রাপ্ত মুসলিম নিবন্ধক বা কাজীদের কাছ থেকে সরিয়ে সরকারি রেজিস্টারদের দেয়া হয়েছে। ফলে মুসলিম বিয়ে নিবন্ধন এখন একটি আনুষ্ঠানিক সরকারি প্রক্রিয়ার আওতায় পরিচালিত হবে।
নতুন কাঠামো অনুযায়ী, বিয়ে নিবন্ধনের আবেদনের সঙ্গে পরিচয়, বয়স ও বসবাসের প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি বর ও কনেকে প্রয়োজনীয় ঘোষণাও দিতে হবে। জনসাধারণের জন্য নোটিশ প্রকাশ এবং ৩০ দিনের আপত্তি জানানোর সুযোগ রাখার বিধানও রয়েছে আইনটিতে। একই সঙ্গে বিয়ের বৈধ বয়স, স্বেচ্ছায় সম্মতি এবং নিষিদ্ধ সম্পর্কের বিষয়েও শর্ত নির্ধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফ, বিজিবি ও ডিজিএফআইসহ একাধিক সংস্থার ভাতা বাড়াল সরকার
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












