কাগজ আমদানিতে মূল্য কারসাজির অভিযোগ
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
স্বল্পমূল্যে তৈরি কাগজ আমদানি এবং আন্ডার-ইনভয়েসিংয়ের কারণে দেশের কাগজ শিল্প গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএমএ)।
সংগঠনটির অভিযোগ, প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্য দেখিয়ে তৈরি কাগজ আমদানি করায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, একই সঙ্গে অসম প্রতিযোগিতার কারণে দেশীয় কাগজ শিল্প টিকে থাকার লড়াইয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে আমদানিকৃত তৈরি কাগজের ন্যূনতম কর নির্ধারণযোগ্য মূল্য প্রতি মেট্রিক টন ৯৪৫ মার্কিন ডলার নির্ধারণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ২৯.৫ ইঞ্চি রোল, ২০/৩০ শিট এবং ৭০/৮০ জিএসএম অফ-হোয়াইট ন্যাচারাল শেড প্রিন্টিং পেপার আমদানি নিষিদ্ধ করারও আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিপিএমএর সচিব এ কে এম নওশেরুল আলম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশে কাগজ শিল্পে প্রায় ১ লাখ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এ খাতে প্রত্যক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং পরোক্ষভাবে প্রায় অর্ধকোটি মানুষের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল।
বিপিএমএর দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ পরিস্থিতির কারণে ইতোমধ্যে দেশের ৮০টি কাগজ মিল বন্ধ হয়ে গেছে। আরও ২৬টি মিল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে প্রায় ১০ লাখ শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ইয়ারুল ইসলাম বিদ্যুৎ জানান, বর্তমানে দেশে প্রায় ৩০টি রাইটিং ও প্রিন্টিং পেপার মিল উৎপাদনে রয়েছে। এসব মিলের সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৬ লাখ মেট্রিক টন, যেখানে দেশের মোট বার্ষিক চাহিদা প্রায় ৯ লাখ মেট্রিক টন। অর্থাৎ চাহিদা পূরণের পরও প্রায় ৭ লাখ মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে।
তার ভাষ্য, সরকার প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দিলে দেশীয় শিল্প নির্ধারিত সময়ের মধ্যেই এনসিটিবির প্রয়োজনীয় সব কাগজ সরবরাহ করতে সক্ষম হবে। একই সঙ্গে উদ্বৃত্ত উৎপাদন আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে।
ইয়ারুল ইসলাম বিদ্যুৎ বলেন, অপ্রয়োজনীয়ভাবে তৈরি কাগজ আমদানি অব্যাহত থাকলে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হবে। এতে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। পাশাপাশি দেশীয় বিনিয়োগ নিরুৎসাহিত হবে, বৈদেশিক মুদ্রার অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
তার মতে, দেশীয় শিল্পকে অগ্রাধিকার দিলে কর্মসংস্থান সুরক্ষিত থাকবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বাংলাদেশ আরও আত্মনির্ভরশীল শিল্পভিত্তিক অর্থনীতির দিকে এগোতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)