কাঁটাতারের বেড়ায় গোটা বাংলাদেশ আটকে আছে -রিজভী
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ এখন উম্মুক্ত নয়; উম্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতার ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে।
আজ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নয়াপল্টনে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, যারা চুরি করে, সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক। মন্ত্রী-এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে, তারা ক্ষমতাসীন দলেরই লোক।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে, তাদের পুলিশ ধরতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘আজ শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত।
মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেপ্তার করায়। আজ আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আসফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)