কমদামে বিক্রি হচ্ছে আ’লীগ নেতাদের বাড়ি ও জমি
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা এবং পলাতক আওয়ামী লীগ নেতারা তাদের বাড়ি ও জমি কম দামে বিক্রি করে দিচ্ছেন।
নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বরিশালে আওয়ামী লীগের তিন নেতা এবং সরকারের সাবেক এক আমলার বাড়ি ও ফ্ল্যাট বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
যারমধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর প্রায় সাত একরের বাগানবাড়ি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের বেগম ভবন, বিএনপি থেকে সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার শাহাজান ওমরের বীর উত্তম ভবন এবং মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলের ফ্ল্যাট ও জমি।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক শামিমের নগরীর নবগ্রাম রোডে বেগম ভিলা নামের বাড়িটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
প্রায় তিন কাঠা জমির ওপরে পাঁচতলা বিশিষ্ট বাড়িটির নির্মাণকাজ ২০২৩ সালের শেষ দিকে সম্পন্ন হয়েছিলো। ভবনটি থেকে তার সব রাজনৈতিক কার্যক্রম চলতো। গত বছরের ৪ ও ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটিতে তিন দফা হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছিলো।
বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জাহিদ ফারুক শামিমের এ বাড়িটি গত জানুয়ারি মাসে আড়াই কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জাহিদ ফারুক শামিমের একাধিক ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ২০২৩ সালের শেষের দিকে বাড়ির নির্মাণকাজ শেষ হয়। এর আগে বরিশালে তার কোনো বাড়ি ছিলোনা। তবে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের ঢাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে।
এছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় জমি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর তিনি বরিশাল ও ঢাকার বিভিন্ন মামলায় বন্দি থাকায় সেগুলো দেখভাল করার মতো জনবল নেই। এছাড়া রয়েছে আর্থিক সংকট। ফলে তার বরিশালের একমাত্র বাড়িটি বিক্রি করা হয়েছে।
সূত্রমতে, নগরীর ব্র্যান্ড কম্পাউন্ড এলাকায় আলিশান তিন তলা ডুপ্লেক্স বাড়িটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের আসা প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার শাজাহান ওমরের। গত ৫ আগস্টের পর এই বাড়িটির মালিকানাও বদল হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)