কত আয়ে কত কর
২০২৪-২৫ অর্থবছরের জন্য ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকাই থাকছে। প্রস্তাবে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী নারী ও প্রবীণ নাগরিকদের করমুক্ত আয়সীমা হবে চার লাখ টাকা, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য চার লাখ ৭৫ হাজার টাকা এবং যুদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা। এছাড়া, শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু বা দত্তক নেওয়া সন্তানের পিতামাতা বা আইনি অভিভাবকদের জন্য করমুক্ত আয়সীমা সন্তান প্রতি ৫০ হাজার টাকা করে বাড়বে।
প্রস্তাবনা অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের আয়কর হবে নিম্নরূপÍ=
১. সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত
২. পরবর্তী এক লাখ টাকার ওপর পাঁচ শতাংশ
৩. পরবর্তী চার লাখ টাকার ওপর ১০ শতাংশ
৪. পরবর্তী পাঁচ লাখ টাকার ওপর ১৫ শতাংশ
৫. পরবর্তী পাঁচ লাখ টাকার ওপর ২০ শতাংশ
৬. পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ
৭. অবশিষ্ট টাকার ওপর ৩০ শতাংশ।