ওহাবীদের চক্রান্ত উন্মোচন
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَا اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللهَ ۖ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ.
অর্থ: “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো, আর এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা। (পবিত্র সূরা হাশর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)
অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন অর্থাৎ উনার সুমহান ক্বওল মুবারক, ফেল মুবারক, তাক্বরীর মুবারক সবই পবিত্র সুন্নাহ শরীফ। আর সে কারণে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللهَ
অর্থ: “যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরন করলো সে মহান আল্লাহ পাক উনার অনুসরন করলো।” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮০)
সুতরাং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নাহ মুবারক অনুসরণ করাই মূলতঃ মহান আল্লাহ পাক উনার অনুসরণ মুবারক। আর পবিত্র সুন্নাহ শরীফ বা পবিত্র হাদীছ শরীফ যে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে বিশেষ হাদীয়া তা পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে,
وَاَنْزَلَ اللهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْـحِكْمَةَ
অর্থ : “(হে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি পবিত্র কিতাব মুবারক ও পবিত্র হিকমত মুবারক নাযিল করেছেন।” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১৩)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে “তাফসীরে ইবনে কাছীরে” বর্ণিত আছে, এখানে পবিত্র কিতাব মুবারক মানে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হিকমত মুবারক মানে হচ্ছেন পবিত্র হাদীছ শরীফ।
ঊছূলে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, মূল পবিত্র হাদীছ শরীফ পর্যন্ত পৌঁছানোর পরম্পরা বর্ণনা সূত্রই হচ্ছেন সনদ।
পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে উছূলে হাদীছ শরীফ উনার গুরুত্ব অনেক। অথচ সেই উছূলের অপব্যাখ্যা করে বাতিল ফিরকারা ক্রমাগত পবিত্র হাদীছ শরীফ উনাকে জাল, দ্বয়ীফ বলে সমাজে ফিতনা সৃষ্টি করছে।
উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে পবিত্র দ্বীন ইসলাম উনার থেকে বিমূখ করে, পবিত্র সুন্নত মুবারক থেকে দূরে সরিয়ে পবিত্র ঈমান ও পবিত্র আমল ধ্বংস করে দেয়া।
শত শত বছর ধরে সমগ্র মুসলিম দুনিয়ার মানুষ যে পবিত্র হাদীছ শরীফ উনার উপর আমল করে আসছেন, আমল করতে বলেছেন হঠাৎ করে কিছু দিন যাবত আর্বিভূত বাতিল ফিরকা সে সমস্ত আমলসমূহ জাল বলে, মুনকার বলে বিরোধিতা করছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সে আমল থেকে দূরে সরিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করে যাচ্ছে।
আর এ কারণে বাতিল ফিরকা কোন হাদীছ শরীফ বা আমল উনাকে জাল বললে তা অনুসরণ না করে একজন আহলে যিকির উনার কাছে জেনে নিতে হবে।
এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
فَاسْاَلُوا اَهْلَ الذّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ
অর্থ: “অতএব তোমরা যদি না জান তবে যারা আহলে যিকির উনাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও।” (পবিত্র সূরা আম্বিয়া শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)
উছূলে হাদীছ শরীফ ও সংশ্লিষ্ট বিষয় হচ্ছে খুবই সুক্ষ্ম বিষয়। কাজেই, ধর্মব্যবসায়ীদের কথায় বিভ্রান্ত না হয়ে হক্কানী রব্বানী ওলী আল্লাহ উনারা যেভাবে বলেন সেভাবে আমল করতে হবে। ইল্মে পূর্ণতা পেতে হলে উনাদের পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। পাশাপাশি সার্বিকভাবে প্রতিটি বিষয়ের দলীল-আদীল্লাহ জানতে হবে। দলীল-আদীল্লাহ জেনে বাতিলপন্থীদের যথাযথ জাওয়াব দিতে হবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনীত পবিত্র হাদীছ শরীফ উনাদের প্রতি বিশুদ্ধ আক্বীদা পোষণ করে যথাযথ আমল করার তাওফীক্ব দান করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।