ওলামায়ে ছু’ থেকে সাবধান!
সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরে। কিছু কথিত ইসলামীক দল এবং লেবাসধারী ওলামায়ে সু'গং সেই প্রস্তুতিতে নিজেদের সর্বস্ব বিলীয়ে দিচ্ছে। কাফিরদের প্রবর্তিত কুফরী গণতন্ত্রের জন্য দিন-রাত এককরে রাজনীতির ময়দানে ব্যাপক জান-মাল, সময়, শ্রম ব্যয় করছে।
মসজিদের মিম্বর, মাহফিলের মঞ্চ থেকে শুরু করে প্রতিটি রাজপথে তারা গণতন্ত্রের প্রচারণায় চরম ব্যাস্ত। এ সমস্ত উলামায়ে সু'দের খায়েশ হচ্ছে, তারা সংসদে গিয়ে নাকি ‘ইসলামী হুকমত’ কায়িম করবে। আর এই খায়েশ পূরণের জন্য তারা ভোট চাইতে বির্ধমীদের দারে দারে ধর্ণা দিচ্ছে। হিন্দুদের মন্দির পাহারা দেয়া, হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানো, পূজা-ম-পে আর্থিক সহযোগীতা করা, হিন্দুদের পূজাম-পে উপস্থিত হয়ে খুশি প্রকাশ করা, হিন্দুদেরকে 'যত ইচ্ছা মুর্তি বানান, আমরা পাহারা দিব' বলে উৎসাহিত করা। নাউযুবিল্লাহ! অর্থাৎ এক কথায় হিন্দুদের তোষামোদি ও গোলামীতেও এসব ওলামায়ে সু'রা নিজেদেরকে কুরবান করে দিচ্ছে। নাউজুবিল্লাহ!
অথচ আমরা জানি, দ্বীন ইসলাম হচ্ছেন সম্মানিত দ্বীন হিসেবে পরিপূর্ণ। সম্মানিত দ্বীন ইসলাম উনার মাঝে মানবরচিত কোনো তন্ত্র-মন্ত্র'র স্থান নাই। অর্থাৎ, সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে গণতন্ত্র, ভোট - নির্বাচন এগুলো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু বর্তমানে উলামায়ে সু'রা ঠিক সে হারাম-নাজায়াজি কাজগুলোই দেদারসে করে যাচ্ছে। কেউ কেউ আবার এককাঠি সরেস! এটাও ফতওয়া দিচ্ছে- ভোট নাকি আমানত। নাউজুবিল্লাহ!
পাশাপাশি, সম্মানিত দ্বীন ইসলামে- কাফির মুশরীকদের অনুসরণ করা, তাদেরকে সম্মান করা, তাদের সাথে মিল-মুহব্বত রাখা, তাদের সাথে উঠা-বসা করা সম্পূর্ণ হারাম নাজায়িজ হিসেবে বলা হয়েছে।
কিন্তু, এসব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্মানিত দ্বীন উনাকে বিক্রি করে বর্তমান সমাজে উলামায়ে সু'রা কাফির, মুশরিকদের তর্জ-তরীকা গ্রহণ করার ক্ষেত্রে নিজেদের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিধর্মীদের পা-চাটা গোলামীতে অন্ধের মতো নিমজ্জিত রয়েছে।
আর এজন্যই কিতাবে উল্লেখ আছে, সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট হচ্ছে- ওলামায়ে সু'।
এদের থেকে সকলকে সাবধান থাকতে হবে। তবেই নিজেদের ঈমান, আক্বীদাহ, আমল রক্ষা করা সম্ভব হবে।
-মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।