শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪৬)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, সকাল ৪:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৪
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪৬)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)

পূর্ব প্রকাশিতের পর
ঐতিহাসিক বদর ময়দানে কুরাইশ মুশরিকরা মুসলিম বাহিনীকে দ্বিগুণ বহুগুণ দেখেছিল

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১৭ই রমাদ্বান ইয়াওমুল জুমুয়াহ শরীফ ৩১৩ জন মুসলিম বাহিনীকে নিয়ে ভোর বেলায় জিহাদের ময়দানে তাশরীফ মুবারক গ্রহণ করলেন এবং মুজাহিদ বাহিনীকে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড় করালেন। অপরদিকে মুশরিকরাও এক হাজার সৈন্য নিয়ে টিলার পিছন দিক থেকে বদর ময়দানে এসে উপস্থিত হলো। তখন মুসলিম বাহিনীর সংখ্যা কম হওয়ায় এবং নিজেদের সংখ্যা বেশী হওয়ার কারণে কাফিরেরা অত্যন্ত গর্বিত, অতিশয় অহংকার ও দাম্ভিকতার সাথে ময়দানে আত্মপ্রকাশ করে।
বদর জিহাদের ময়দানে মুখোমুখি দুইটি দল। উভয় দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। এই অবস্থাটা মহান আল্লাহ্ পাক উনার নিদর্শন মুবারক। একদিকে মুজাহিদ বাহিনী, অপরদিকে সত্য প্রত্যাখ্যানকারী মুশরিক বাহিনী। হে মুশরিকদের দল! দেখ সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার নিদর্শন মুবারক এবং প্রমাণ মুবারক কিভাবে প্রকাশিত হয়েছে।

মুসলিম বাহিনীর সংখ্যা ও অস্ত্র-সস্ত্রের সার সংক্ষেপ:

মহান আল্লাহ্ পাক উনার রাস্তায় জিহাদকারী মুসলমানদের সংখ্যা: ৩১৩ জন।
হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সংখ্যা- ৭৭ থেকে ৮০ জন।
হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সংখ্যা- ২৩৩ থেকে ২৩৬ জন। সর্বমোট = ৩১৩ জন। শাহাদাতী শান মুবারক গ্রহণ করেন ১৪ জন।
* বদর জিহাদে মুসলিম বাহিনী উনাদের অস্ত্রের বিবরণ: (ক) ঘোড়া = ৩ টি। (খ) উট = ৭০ টি। (গ) বর্ম = ০৬ টি। (ঘ) তরবারী = ০৮টি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাহন মুবারকে ছিলেন সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আর অন্যান্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা একটি উটে কয়েক জন আরোহণ করে বদর জিহাদে তাশরীফ মুবারক গ্রহণ করেন। প্রায় সকলেই ছিলেন পদাতিক।

মুশরিক বাহিনীর সংখ্যা ও অস্ত্র-সস্ত্রের সার সংক্ষেপ:

১০০০ জন যোদ্ধা, সকলেই বর্মধারী, সঙ্গে যুদ্ধের উন্মাদনা সৃষ্টিকারী গায়িকা নর্তকী। ঘোড়া = ৫০০টি। উট = ৭০০টি। যুদ্ধ সম্ভারের প্রাচুর্যে আকাশ চুম্বী অহংকার-গর্ব। সেনাপতি ছিলো উতবা।
* কাফির নিহত হয় = ৭০ জন। আর বন্দী হয় = ৭০ জন। আর ১৪ জন প্রধান কুরাইশ নেতার মধ্যে ১১ জনই বদর জিহাদে নিহত হয়।
যখন উভয় পক্ষের দল সারিবদ্ধভাবে মুখোমুখি দাঁড়িয়ে ছিল। তখন প্রথম দিকে কাফিররা দেখেছিল মুসলিম বাহিনীর সংখ্যা অনেক কম। এই অবস্থা তাদেরকে উদ্ধুদ্ব করে তুললো। কিন্তু জিহাদ শুরু হওয়ার পর কুরাইশরা দেখলো মুসলিম বাহিনীর সংখ্যা দ্বিগুণ-বহুগুণ, অধিক, অত্যাধিক। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قَدْ كَانَ لَكُمْ اٰيَةٌ فِيْ فِئَتَيْنِ اِلْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِيْ سَبِيْلِ اللهِ وَأُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ وَاللهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَاءُ إِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّأُوْلِي الْأَبْصَارِ
অর্থ: “দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে আপনাদের জন্য মহান নিদর্শন ছিলো। একটি দল মহান আল্লাহ্ পাক উনার রাস্তায় জিহাদ করছিলেন। আর অন্যদলটি ছিলো কাফির। (আর এই কাফির দলটি) তারা উনাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখেছিলো। আর মহান আল্লাহ্্ পাক তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ সাহায্য মুবারক দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি-সম্পন্ন ব্যক্তিদের জন্য ইবরত, নছীহত ও শিক্ষনীয় বিষয় রয়েছে”। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ-১৩)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যখ্যায় “তাফসীরে মাযহারী” কিতাবে উল্লেখ আছে, যুদ্ধের প্রথম দিকে কুরাইশরা দেখেছিল মুসলমানদের সংখ্যা অনেক কম। এই অবস্থা তাদের মনোবল যেন বাড়িয়ে দিল। কিন্তু জিহাদ শুরু হওয়ার পর তারা দেখলো, মুসলমানদের সংখ্যা দ্বিগুণ-বহুগুণ বেশী। তখন কুরাইশ মুশরিকরা ভীত হলো, মুষড়ে পড়লো। পরিশেষে কুরাইশরা পরাজয় বরণ করলো। অপরদিকে কুরাইশদের সংখ্যা কম দেখতে পেয়ে মুসলিম বাহিনী আরো বেশী দৃঢ়চিত্ত হলেন। আর দৃঢ়চিত্ততার ফল স্বরূপ উনারা বিজয় লাভ করলেন। আর উনাদের দৃঢ়চিত্ততার মূল কারণ মহান আল্লাহ্্ পাক উনার ওয়াদা মুবারক, প্রতিশ্রুতি মুবারক। সুবহানাল্লাহ!

-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬