শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪৫)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, রাত ১:৫৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৪
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪৫)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)

পূর্ব প্রকাশিতের পর
বদর ময়দানে কুরাইশদের প্রতি বালু নিক্ষেপ ও তাদের দুরাবস্থা:

এ প্রসঙ্গে “তাফসীরে মাযহারী” কিতাবে উল্লেখ আছে, বদর জিহাদের দিন পবিত্র মক্কা শরীফ উনার কুরাইশ কাফিরেরা যখন এক হাজার কাফিলা নিয়ে টিলার পিছন দিক থেকে বদর ময়দানে এসে উপস্থিত হয়, তখন তারা একান্ত গর্বিত, অতিশয় অহংকার ও সদম্ভ ভঙ্গীতে উপস্থিত হয়। সে সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুয়া মুবারক করেন-
اَلَّلهُمَّ هَذِهِ قُرَيْشٌ قَدْ أَقْبَلَتْ بِخُيَلَائِهَا وَفَخْرِهَا تُحَادُّكَ وَتُكَذِّبُ رَسُوْلَكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اَلَّلهُمَّ فَنَصْرَكُ الَّذِيْ وَعَدْتَنِيْ " اَلَّلهُمَّ أَحِنَّهُمُ الْغَدَاةَ.
অর্থ: “আয় মহান আল্লাহ পাক! এরা কুরাইশ। এরা অহংকারী এবং উদ্ধত। এরা আপনার এবং আপনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করছে। এরা এখন অস্বীকার করছে। এরা যুদ্ধ করতে চায়। আয় মহান আল্লাহ্্ পাক! আপনি যে বিজয়ের ওয়াদা মুবারক করেছেন আজ সেই বিজয় আমাদেরকে দান করুন। আপনি ওদেরকে ধ্বংস করে দিন”। তখন হযরত জিব্রাঈল আলাইহিস সালাম তিনি নাযিল হয়ে বিনয় প্রকাশ করে বললেন, “ইয়া রসূলাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি এক মুঠো বালু নিয়ে কুরাইশ কাফিরদের প্রতি নিক্ষেপ করুন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক মুঠো বালু নূরুল মাগফিরাত মুবারকে (হাত মুবারকে) নিয়ে কুরাইশ কাফিরদের দিকে নিক্ষেপ করলেন এবং ইরশাদ মুবারক করলেন "شَاهَتِ الْوُجُوْهُ “আয় মহান আল্লাহ্্ পাক! দুশমনদের চেহারা বিকৃত করে দিন। আর তারই প্রতিক্রিয়ায় গোটা শত্রু বাহিনীর মাঝে এক ভীতির সঞ্চার হয়ে যায়।” এ প্রেক্ষিতেই নাযিল হলো পবিত্র এ আয়াত শরীফ-
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلٰكِنَّ اللهَ رَمٰى
অর্থাৎ “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যে বালু মুবারক নিক্ষেপ করেছেন, প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি, বরং স্বয়ং মহান আল্লাহ্্ পাক তিনিই তা নিক্ষেপ করেছেন”। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-১৭)
অর্থাৎ বালু নিক্ষেপের ফলাফল এই যে, তা প্রতিটি কাফিরের চোখে পৌঁছে গিয়ে তাদের সবাইকে ভীত-সন্ত্রস্ত করে দেয়। ইহা স্বয়ং মহান আল্লাহ্্ পাক তিনি স্বীয় মহান কুদরত মুবারক উনার দ্বারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ! উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে সেটাই বুঝানো হয়েছে”।
উল্লেখ্য, বদর জিহাদের দিন কুরাইশদের দুরাবস্থা উল্লেখ করতে গিয়ে হযরত আবূ শায়েখ রহমতুল্লাহি আলাইহি, হযরত আবূ নাঈম রহমতুল্লাহি আলাইহি এবং ইবনে মারদুবিয়া রহমতুল্লাহি আলাইহি উনাদের বর্ণনায় এসেছে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, “বদর জিহাদের দিন, জিহাদ শুরুর সময় আমি শুনতে পেলাম আকাশ থেকে কংকর (পাথর কণা) পতনের আওয়াজ। মনে হচ্ছিলো সেগুলো যেনো কোনো থালার উপর পতিত হচ্ছে। যখন কুরাইশরা কাতার বদ্ধ হয়ে দাঁড়ালো, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের দিকে নিক্ষেপ করলেন এক মুঠো কাঁকর (পাথর কণা)। মুহূর্তের মধ্যে কুরাইশ কাফির মুশরিকরা বিশৃংখল হয়ে পড়লো। পলায়নপ্রবণতা শুরু হয়ে গেল তাদের মধ্যে। সুবহানাল্লাহ্!
হযরত হাকিম বিন হাজ্জাম রহমতুল্লাহি আলাইহি থেকে হাসান সনদে ইবনে হাতিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত ইবনে জারীর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা বর্ণনা করেছেন, “ঐতিহাসিক বদর জিহাদ শুরুর প্রাক্কালে আমি শুনতে পেলাম কংকর (পাথর কণা) পতনের শব্দ। মনে হচ্ছিল যেনো কোনো থালায় পতিত হচ্ছে অজস্র পাথর কণা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই কংকর (পাথর কণা) নিজ নূরুল মাগফিরাত মুবারকে (হাত মুবারকে) নিয়ে شَاهَتِ الْوُجُوْهُ (শাহাতিল উজূহু) (দুশমনের চেহারা বিকৃত হোক ও ধ্বংস হোক) বলে নিক্ষেপ মুবারক করলেন কুরাইশ কাফির মুশরিকদের দিকে”। ঐ প্রস্তর মুবারক নিক্ষেপের ফলেই সেদিন বিজয় লাভ করেছিলাম আমরা। সুবহানাল্লাহ্!

-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬