শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৮)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৬:৫৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৮)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়। )

পূর্ব প্রকাশিতের পর
হযরত কাতাদাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, সম্মানিত বদর জিহাদে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারকের প্রতি স্থির এবং অটল ছিলেন। তাই মহান আল্লাহ পাক তিনি উনার ওয়াদা মুবারক অনুসারে বিশেষ চিহ্নে চিহ্নিত পাঁচ হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সাহায্য প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ্ !
তবারানী শরীফে হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি مُسَوِّمِينَ (মুসাও্উয়িমীন) শব্দ মুবারক উনার অর্থ মুবারক করেছেন مُعَلِّمِيْنَ (মুয়া’ল্লিমীন) অর্থাৎ চিহ্নিত, নিশানাধারী বা বিশেষ সাজে সজ্জিত مُعَلِّمِيْنَ (মুয়া’ল্লিমীন) প্রশিক্ষণ দানকারী বা প্রশিক্ষণপ্রাপ্ত ফেরেশতা আলাইহিমুস সালাম। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরোও বর্ণনা করেন, “বদর জিহাদে ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের বিশেষ চিহ্ন বা নিশানা মুবারক ছিল কালো পাগড়ী। অর্থাৎ ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা কালো পাগড়ী মুবারক পরিধান করে বিশেষ সাজে সজ্জিত হয়ে সম্মানিত বদর জিহাদে এসেছিলেন। সুবহানাল্লাহ্!
হযরত কাতাদাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাদের ঘোড়াগুলোর কপাল এবং গলা বিশেষ সাজে সজ্জিত করে চিহ্নিত করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ্!
তাফসীরের কিতাবে উল্লেখ আছে, হযরত ইবনে আবী শাইবা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুছান্নাফ কিতাবে উল্লেখ করেছেন, বদর জিহাদই ছিল সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম জিহাদ এবং এই জিহাদেই প্রথম নিশানা লাগানোর ঘটনা। হযরত উরওয়া বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন; ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আবলাক নামক ঘোড়ার উপর অর্থাৎ সাদা কালো মিশ্রিত রংয়ের ঘোড়ার উপর আরোহণ করেছিলেন। আর উনাদের মাথায় ছিলো পাগড়ী।
হযরত হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বদর জিহাদের দিন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বললেন, আপনারা আপনাদের নিজ নিজ নিশানা বা চিহ্ন লাগিয়ে নিন। ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা উনাদের লৌহ শিরোস্ত্রাণে সাদা পশমের নিশানা মুবারক লাগিয়ে ছিলেন। সুবহানাল্লাহ্ !
হযরত ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি তিনি আরো উল্লেখ করেন, “এই পাঁচ হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ক্বিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য সাহায্যকারী হিসাবে থাকবেন। ” সুবহানাল্লাহ্ ! তবে ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সাহায্য লাভের শর্ত হচ্ছে ছবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা এবং তাক্বওয়া অবলম্বন করা।
তাফসীরে মাযহারী কিতাবের মুছান্নিফ কাযী ছানাউল্লাহ্ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “মহান আল্লাহ পাক তিনি বদর জিহাদে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে একারণেই সাহায্য করেছেন যে, (১) কাফির মুশরিকদের একটি দলকে তিনি ধ্বংস করে দিবেন অথবা (২) বদর জিহাদে পরাজয়ের মাধ্যমে তাদের একটি দলকে নিষ্ক্রিয় করে দিবেন কিংবা (৩) মুসলমান হয়ে যাওয়ার কারণে তাদেরকে রহমত দান করবেন নয়তো (৪) তাদেরকে শায়েস্তা করবেন। (তাফসীরে মাযহারী)

-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬