শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩১)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, রাত ২:৪৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩১)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
হযরত আবূ নাঈম রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত সাহল ইবনে হানীফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন; “বদরের জিহাদে আমাদের কিছু লোক তরবারী নিক্ষেপের আগেই দেখতে পাচ্ছিলেন মুশরিকরা ধরাশায়ী হয়ে পড়েছে।” সুবহানাল্লাহ!
হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত রবী বিন আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, “মুশরিকদের ঘাড়ে এবং তাদের হাত ও পায়ের আঙ্গুলের জোড়া গুলোতে পোড়া দাগ দেখেই বোঝা যেতো তাকে অন্য কেউ হত্যা করেছেন।
হযরত ইবনে সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত হুয়াইতাব বিন আব্দুল উজ্জাহ্্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন; “বদরের জিহাদে প্রেরিত ফেরেশতারা অনেক কুরাইশ মুশরিককে হত্যা করেছেন এবং অনেককে বন্দীও করেছেন। আমি স্বচক্ষে এ রকম ঘটনা প্রত্যক্ষ করেছি।
হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বর্ণনা করেছেন, হযরত আবূ বুরদা বিন দীনার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, “আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটে শরীর থেকে বিচ্ছিন্ন তিনটি মাথা নিয়ে উপস্থিত হয়ে বললাম, “ইয়া রসূলাল্লাহ্্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই তিন জনের মধ্যে আমি দু’জনকে হত্যা করে তাদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেছি। আর আরেক জনকে হত্যা করেছেন সাদা বর্ণের একজন লম্বা ব্যক্তি। আমি উনাকে চিনতে পারি নাই।” তখন তিনি উক্ত ঘটনা শুনে ইরশাদ মুবারক করলেন, “তিনি ছিলেন একজন ফেরেশতা।” সুবহানাল্লাহ!
তাফসীরে মাযহারী কিতাবে আরো উল্লেখ আছে, হযরত ইবনে সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন; বদর জিহাদের দিন কুরাইশ কাফিরদের কারো কারো মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু কেউ বুঝতে পারছিলেন না কারা এ রকম করেছেন। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কারো কারো হাত। অথচ কেউ অনুমান করতে পারছিলেন না, কেন এ রকম হচ্ছে। সুবহানাল্লাহ!
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত আবূ ওয়াক্বেদ লাইছি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন; বদর জিহাদের দিন আমি এক মুশরিককে হত্যা করতে উদ্যত হয়েছিলাম, কিন্তু আমি আঘাত করার পূর্বেই দেখলাম মাটিতে লুটিয়ে পড়লো তার ছিন্ন মস্তক। আমি বুঝতে পারলাম না, কে এ রকম করলেন। সুবহানাল্লাহ!
হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, হযরত খারেজা বিন ইবরাহীম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন; বদর জিহাদের দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত জিবরাঈল আলাইহিস সালাম উনাকে বললেন, “হে হযরত জিবরাঈল আলাইহিস সালাম! আপনি জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে আরোহণ করে ‘আক্বদিম হাইজূম’ সামনে চলুন! সামনে চলুন! কাদেরকে লক্ষ্য করে বলেছিলেন? হযরত জিবরাঈল আলাইহিস সালাম তিনি বললেন, “ইয়া রসূলাল্লাহ্্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বদর জিহাদ উনার দিন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাহায্যে আগমনকারী ঐ সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলাম। যাদেরকে আমিও আর কখনো দেখিনি।” সুবহানাল্লাহ!
কিতাবে উল্লেখ আছে, “হযরত আবূ রাফে রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত গোলাম ছিলেন) তিনি বলেন, আমি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার গোলাম ছিলাম। ভিতরে ভিতরে আমার মনিব হযরত আব্বাস আলাইহিস সালাম ও উনার সম্মানিতা আহলিয়া (স্ত্রী) হযরত উম্মুল ফযল আলাইহাস সালাম এবং আমিও মুসলমান হয়ে গিয়েছিলাম। সম্মানিত ঈমানকে প্রকাশ করি নাই। তাই কুরাইশদের কাফিলায় যোগ দিয়ে হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে যেতে হয়েছিল বদর জিহাদে। জিহাদে বন্দী হয়ে হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে যেতে হয়েছিল পবিত্র মদীনা শরীফে। আবূ লাহাব বদর জিহাদে যায়নি। সে ছিল পবিত্র মক্কা শরীফে। আমি ছিলাম অসহায় এক গোলাম। আমি তীর তৈরী করতাম। সে দিনও আমি জমজম কূপের পাশে বসে তীর তৈরী করছিলাম। পাশেই হযরত উম্মুল ফযল আলাইহাস সালাম তিনি অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর আবূ লাহাব আসলো, আরো অনেকেই আসলো সেখানে। একজন বলে উঠলো, ঐ আসছেন হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনও ঈমান প্রকাশ করেননি)। আবূ লাহাব বললো; আমার কাছে আসতে বলো গুরুত্বপূর্ণ সংবাদ জানা যাবে উনার কাছ থেকে। লোকেরা বললো কি খবর? হযরত আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার কসম! মুসলমান উনাদের সঙ্গে আমাদের ঘোরতর যুদ্ধ হয়েছে। আমরা লাঞ্ছিত ও পরাজিত হয়েছি। আমাদের অনেককে হত্যা ও বন্দী করেছেন উনারা। কিন্তু এটা কোন বড় ব্যাপার নয়।
আমরা অবাক হয়েছি অনেক অলৈাকিক ঘটনা দেখে। সেখানে আমরা দেখেছি সাদা-কালো রংয়ের ঘোড়ার উপর আরেহণকারী কিছু সাদা লোক! মহান আল্লাহ পাক উনার কসম! উনারা মানুষ নন। উনাদের মোকাবিলা করার সাধ্য কারো নেই। একথা শুনে আমি হঠাৎ বলে উঠলাম, মহান আল্লাহ পাক উনার কসম! উনারা ছিলেন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ! আবূ লাহাব রেগে, আমাকে আঘাত করলো। হযরত উম্মুল ফযল আলাইহাস সালাম তিনি একটি লাঠি নিয়ে এসে আবূ লাহাবের মাথায় সজোরে আঘাত করে বললেন, এর মনিব কাছে নেই বলে তুমি দুর্বল ভেবেছো। তার মাথা ফেটে গিয়েছিলো। সেখান থেকে সে পালিয়ে গেল। এর ৭ দিন পর শরীরে পচন ধরে তার মৃত্যু হয়।
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬