শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-২৯)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩, রাত ২:২২
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-২৯)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
পবিত্র সূরা আনফাল শরীফ উনার ১০ নং পবিত্র আয়াত শরীফের তাফসীর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرٰى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (১০)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার শুরুতে বলা হয়েছে- وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى অর্থাৎ এই পবিত্র আয়াত শরীফ উনার অর্থ হলো “মহান আল্লাহ পাক তিনি এ রকম করেছেন অর্থাৎ বদর জিহাদে এক হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে নাযিল করে আপনাদেরকে গায়েবী মদদ করেছেন কেবল আপনাদেরকে সুসংবাদ দেয়ার জন্য, খুশী করার জন্য, সন্তুষ্ট করার জন্য।” এই পবিত্র আয়াত শরীফ উনার তাফসীর হলো- “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কুরাইশদের বিপুল য্দ্ধু প্রস্তুতি দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যাতে বিন্দুমাত্র চিন্তিত না হন, তাই “মহান আল্লাহ পাক তিনি এ রকম করেছেন অর্থাৎ বদর জিহাদে এক হাজার সশস্ত্র ফেরেশতা উনাদেরকে পাঠিয়ে আপনাদেরকে প্রদান করেছেন বিজয়ের সুসংবাদ।”
“তাফসীরে মাযহারী” কিতাবের সম্মানিত মুছান্নিফ (লেখক) আল্লামা হযরত কাযী মুহম্মদ ছানাউল্লাহ্্ পানীপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আলোচ্য পবিত্র আয়াত শরীফ খানার মর্মার্থ হলো এ রকম, আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি আপনাকে বিজয়ের ওয়াদা মুবারক প্রদান করেছেন। তারপরেও কুরাইশদের বিপুল য্দ্ধু প্রস্তুতি দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যাতে বিন্দুমাত্র চিন্তিত না হন, তাই আপনাদের নিকট পাঠানো হয়েছে, সুসংবাদ বহনকারী হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং সশস্ত্র ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَعَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ بَدْرٍ هَذَا جَبْرَئِيْلُ اَخِذَ بِرَأسِ فَرَسِهِ عَلَيْهِ اَدَاةُ الْحَرْبِ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বদর জিহাদের দিন ইরশাদ মুবারক করলেন, এইতো হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি উনার ঘোড়ার লাগাম ধরে অবস্থান গ্রহণ করছেন। আর তিনি যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে আছেন। সুবহানাল্লাহ্্! (বুখারী শরীফ, মেশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَعَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِّنَ الْمُسْلِمِيْنَ يَوْمَئِذٍ (اَىْ يَوْمَ بَدْرٍ) يَشْتَدُّ فِىْ اَثْرِ رَجُلٍ مِّنَ الْمُشْرِكِيْنَ اَمَامَهُ اِذْ سَمِعَ ضَرْبَةً بِالسَّوْطِ فَوْقَهُ وَصَوْتَ الْفَارِسِ يَقُوْلُ اَقْدِمْ حَيْزُوْمُ اِذْ نَظَرَ اِلَى الْمُشْرِكِ اَمَامَهُ خَرَّ مُسْتَلْقِيًّا فَنَظَرَ اِلَيْهِ فَاِذَا هُوْ قَدْ خُطِمَ اَنْفُهُ وَشُقَّ وَجْهَهُ كَضَرْبَةِ السَّوْطِ فَاخْضَرَّ ذٰلِكَ اَجْمَعُ فَجَاءَ الْاَنْصَارِىْ فَحَدَّثَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ صَدَقْتَ ذٰلِكَ مِنْ مَّدَدِ السَّمَاءِ الثَّالِثَةِ فَقَتَلُوْا يَوْمَئِذٍ (اَىْ يَوْمَ بَدْرٍ) سَبْعِيْنَ وَاَسَرُّوْا سَبْعِيْنَ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, সেদিন (বদর জিহাদের দিন) যখন একজন আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার সামনের এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছিলেন এমন সময় উনার উপর থেকে একটি চাবুকের আওয়াজ শুনতে পেলেন এবং একজন অশ্বারোহীর আওয়াজ শুনতে পেলেন। সেই অশ্বারোহী তিনি নির্দেশ দিচ্ছিলেন, “হে অশ্বারোহী দল! সামনে চলুন, আপনারা সামনে অগ্রসর হন। এ সময় তিনি দেখতে পেলেন উনার সামনের মুশরিক লোকটি চিত হয়ে পড়ে আছে। অতঃপর তিনি তার দিকে তাকিয়ে দেখলেন, তার নাকের উপর আঘাতের চিহ্ন এবং তার মুখ ফেটে গেছে। চাবুকের আঘাতের মতো তার সমস্ত জায়গা নীল বর্ণ হয়ে গিয়েছে। অতঃপর আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে উক্ত ঘটনাটি বর্ণনা করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উক্ত ঘটনাটি শুনে ইরশাদ মুবারক করলেন; “আপনি সত্যই বলেছেন। তিনি তৃতীয় আসমানের সাহায্যকারী ফেরেশতাদের একজন ছিলেন। অতঃপর হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, সেদিন (বদর জিহাদের দিন) মুসলমান উনারা ৭০ জন কুরাইশকে হত্যা করেছিলেন এবং ৭০ জনকে বন্দী করেছিলেন।” সুবহানাল্লাহ্্! (মুসলিম শরীফ, মেশকাত শরীফ)
অতএব উপরোক্ত বর্ণনা থেকে এটাই প্রমাণিত হলো যে, “মহান আল্লাহ পাক তিনি বদর জিহাদে সুসংবাদ বহনকারী হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সশস্ত্র যুদ্ধের সাজে সজ্জিত এক হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়েছেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সুসংবাদ দেয়ার জন্য, খুশী করার জন্য এবং সন্তুষ্ট করার জন এবং বিজয়ের সুসংবাদ দেয়ার জন্য।” সুবহানাল্লাহ্্!
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬