শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১৯)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, সকাল ৪:২৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১৯)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খলিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খলিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِّنكَ إِنِّي أَخَافُ اللَّـهَ رَبَّ الْعَالَمِينَ
অর্থ: “তারা ইবলীস শয়তানের মতো, যে মানুষকে বলে তোমরা কুফরী করো। এরপর যখন তারা কুফরী করে, তখন ইবলীস শয়তান বলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। নিশ্চয়ই আমি মহান আল্লাহ পাক উনাকে ভয় করি, যিনি সমস্ত জগতের মহান রব বা প্রতিপালক। (পবিত্র সূরা হাশর শরীফ: পবিত্র আয়াত শরীফ- ১৬)
উক্ত আয়াত শরীফ উনার তাফসীরে উল্লেখ করা হয়েছে যে, এখানে “মানুষকে বলে” অর্থ আবূ জেহেলকে বলে। ইবলীস শয়তান বদর জিহাদের ময়দানে মানুষের ছূরত ধারণ করে আবূ জেহেলকে বলেছিলো, “তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। নিশ্চয়ই আমি মহান আল্লাহ পাক উনাকে ভয় করি, যিনি সমস্ত জগতের মহান রব বা প্রতিপালক।”
হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ্্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র আরাফার দিনে (পবিত্র হজ্জের দিনে) মহান আল্লাহ পাক উনার সীমাহীন রহমত মুবারক নাযিল হতে দেখে এবং অসংখ্য মানুষকে ক্ষমাপ্রাপ্ত হতে দেখে ইবলীস শয়তান নিজেকে খুবই অপমানিত ও লাঞ্ছিতবোধ করে। ইবলীস শয়তান এ রকম লাঞ্ছনা এবং অপমানবোধ করেছিলো ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার মুবারক দিনে।
অতএব ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দান থেকে সর্বপ্রথম পলায়নকারী হলো ইবলীস শয়তান।
জিহাদ উনার প্রাথমিক অবস্থা এবং মল্ল যুদ্ধ
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দানে সর্বপ্রথম সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম উনার হাতে কুরাইশ বাহিনীর আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখযূমী নিহত হয়। যার ঘটনাটি ১৪তম পর্বে বর্ণিত হয়েছে।
এরপর কুরাইশ কাফির মুশরিকদের পক্ষ থেকে এগিয়ে এলো ৩জন কাপুরুষ উতবা ইবনে রবীয়া’, উতবার ছেলে ওলীদ এবং উতবার ভাই শায়বা ইবনে রবীয়া’ তাদেরকে মোকাবিলা করার জন্য মুজাহিদ বাহিনী উনাদের থেকে সাইয়্যিদুনা হযরত আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, সাইয়্যিদুনা হযরত মুয়ায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন রাওহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা ৩ জন হযরত আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এগিয়ে গেলেন। উনাদেরকে সামনে দেখে উতবা বললো, আপনারা কারা? হযরত আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যখন পরিচয় মুবারক দিলেন যে, আমরা হযরত আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম। তখন উতবা বললো, আপনাদের সাথে মোকাবিলা করা আমাদের কোন প্রয়োজন নেই। আপনারা তো আমাদের সমকক্ষ নন। আমরা তো আমাদের চাচার পুত্রদের চাই। আমাদের সমকক্ষ কুরাইশদের চাই। একথা শুনার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, “হে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামযা আলাইহিস সালাম! হে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম! হে সাইয়্যিদুনা হযরত উবাইদাহ্ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনারা এগিয়ে যান।
অতঃপর সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা আলাইহিস সালাম তিনি উতবার দিকে এগিয়ে গেলেন এবং তরবারী দিয়ে এক কোপ দিয়ে তার নাপাক শরীরটাকে দুই টুকরা করে তার গর্দানটা মাটিতে ফেলে দিলেন, তাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ্্!
অতঃপর সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ওলীদের দিকে এগিয়ে গেলেন এবং তরবারী দিয়ে এক কোপ দিয়ে শরীরটাকে দুই টুকরা করে তার গর্দানটা মাটিতে ফেলে দিলেন, তাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ্্!
অতঃপর সাইয়্যিদুনা হযরত উবাইদাহ্ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি শায়বার দিকে এগিয়ে গেলেন। উনার এবং শায়বার মধ্যে উভয়পক্ষ থেকে আক্রমণ চলল। ফলে উভয়েই একে অপরকে মারাত্মকভাবে আহত করলেন। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, ‏ এই অবস্থা দেখে আমি এবং সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম তিনি অর্থাৎ আমরা দুজনেই শায়বার উপর তৎক্ষনাত আক্রমণ করলাম। অতঃপর সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুশ শুহাদা হযরত হামযা আলাইহিস সালাম উনারা দুজনেই শায়বার দিকে এগিয়ে গেলেন এবং তরবারী দিয়ে এক কোপ দিয়ে শরীরটাকে দুই টুকরা করে তার গর্দানটা মাটিতে ফেলে দিলেন, তাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ্্!
অতঃপর উনারা দুজনেই হযরত উবাইদাহ্ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে কোলে করে উঠিয়ে নিয়ে আসলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ্ দারাজাত মুবারকে (পা মুবারক)। সুবহানাল্লাহ্
উল্লেখ্য, হযরত উবাইদাহ্ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পা মুবারক কেটে যখম হয়েছিলেন।
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬