শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১৬)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, রাত ৩:৫৪ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:০১
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১৬)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খলিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দান থেকে ইবলীস শয়তানের পলায়ন:
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দানে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে দেখেই ইবলিস শয়তান পলায়ন করেছিল। হারেস ইবনে হিশাম ইবলিস শয়তানের উপরোক্ত কথাগুলো শুনেছিলো। সে মনে করেছিল হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিই কথাগুলো বলেছেন। হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অবশ্য বদর জিহাদ উনার পরে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। ইবলিস শয়তান হযরত জিব্রাইল আলাইহিস সালাম উনাকে দেখে পালানোর সময় হারিস ইবনে হিশামের বুকে আঘাত করেছিল। ফলে মাটিতে লুটিয়ে পড়েছিল হারিস। ইবলিস শয়তান পালানোর সময় একটি বারও পিছন ফিরে তাকানোর সাহস পায়নি। সোজা গিয়ে সে ঝাঁপ দিলো সমুদ্রে। আর মহান আল্লাহ্্ পাক উনার দরবার শরীফে দুই হাত উঠিয়ে চিৎকার করে দোয়া করতেছিলো, “আয় মহান আল্লাহ্্ পাক! আপনি আপনার ওয়াদা মুবারক, প্রতিশ্রুতি মুবারক পূর্ণ করুন, যে ওয়াদা মুবারক, প্রতিশ্রুতি মুবারক আপনি আমাকে দিয়েছেন। আয় বারে ইলাহী আপনি বলেছেন, আপনি আমাকে ক্বিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন।
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম উনাকে দেখে ইবলিস শয়তান মনে করেছিল, আজ হয়তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাকে মেরেই ফেলবেন। তাই ইবলিস শয়তান দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সম্মানিত বদর জিহাদ উনার ময়দান থেকে পলায়ন করেছিল। আবূ জেহেল তখন বলেছিলো, সূরাকাকে প্রশয় দিয়ে আমরা ভুল করেছি। কাজেই হে কুরাইশরা তোমরা হতোদ্যম হয়ো না।
এক বর্ণনায় এসেছে, ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার পরে লোকেরা হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে দেখে বলেছিলো, “হে হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, আপনি তো আমাদের মধ্যে ভাঙ্গনের সৃষ্টি করেছেন। আপনি আমাদের যোদ্ধাদের মনে পলায়নের মনোবৃত্তি জাগ্রত করে দিয়েছেন। এই কথাগুলো শুনে হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমি বুঝতে পারছি না। তোমরা কি বলছো? আমি তো ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার মধ্যে অংশগ্রহণ করি নাই। তাই আমি জানিও না সেখানে কে কি করেছে। কিন্তু লোকেরা হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কথা বিশ্বাস করলো না। পরে হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তখন নাযিল হলো পবিত্র আয়াত শরীফ। আর (হে আমার মু’মিন বান্দাগণ আপনারা স্মরণ করুন সেই সময়ের ঘটনা) যখন ইবলীস শয়তান তাদের (অর্থাৎ কাফির মুশরিকদের) কার্যাবলী তাদের দৃষ্টিতে সৌন্দর্যময় করেছিলো এবং বলেছিলো, “আজ (এই ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদে) মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর আমি তোমাদের পাশেই থাকবো। এরপর দু’দল যখন পরস্পরের মুখোমুখি হলো তখন সে অতি দ্রুতগতীতে পিছন দিকে সরে পড়লো ও বললো, তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নেই, তোমরা যা দেখতে পাওনা আমি তা দেখি। আমি খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করি। আর খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি শাস্তিদানে অত্যন্ত কঠোর।” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৪৮)
উক্ত আয়াত শরীফ যখন নাযিল হলো, তখন সকলেই বুঝতে পারলেন যে, ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দানে ইবলীস শয়তানই হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছূরত ধারণ করেছিল। ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দানে ইবলীস শয়তান হযরত সুরাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছূরত ধারণ করে কুরাইশ কাফির মুশরিকদেরকে যে ধোকা দিয়েছিল তা মূলত: সম্পূর্ণ বিষয়টি ইবলীস শয়তানের প্রতারণা ছিল। এভাবেই ইবলীস শয়তান প্রতারণা করে মানুষকে নিয়ে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে। তারপর বিপদ দেখলে তাদেরকে পরিত্যাগ করে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। যেভাবে ইবলীস শয়তান ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ উনার ময়দান থেকে পালিয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছিল।
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬