শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১২)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, সকাল ৪:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-১২)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদের ময়দান কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এবং উতবা ইবনে রবীয়াহ্ এর প্রচেষ্টা-
হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনও ঈমান প্রকাশ করেননি) তিনি যখন এরূপ পরিস্থিতির কথা শুনলেন, তখন তিনি উতবা ইবনে রবীয়াহ্’র নিকট গেলেন। হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উতবা ইবনে রবীয়াহ্কে উদ্দেশ্য করে বলেন, হে আবুল ওয়ালীদ! তুমি কুরাইশদের নেতা এবং আমাদের সকলের শ্রেষ্ঠ। তুমি কি প্রত্যাশা করো যে, তোমাদের সুনাম অক্ষুণœ থাক? তুমি কি সকলকে স্বীয় মিত্র আমর ইবনে হাযরামীর খুনের বদলা গ্রহণ থেকে বিরত করতে পারো না? পারো না কি এ যুদ্ধ বন্ধ করতে? উতবা ইবনে রবীয়াহ্ এতে সম্মতি জ্ঞাপন করে এবং সে কুরাইশদেরকে লক্ষ্য করে এই বলে বক্তব্য পেশ করে, “হে কুরাইশগণ! আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে যুদ্ধ করার কোনো সার্থকতা দেখতে পাচ্ছি না। যদি ধরেও নেয়া হয় যে, তোমাদেরই বিজয় হয়েছে, তা হলেও তা কিসের বিজয়? আমরা দেখতে পাবো যে, কারো চাচাতো ভাই, কারো মামাতো ভাই আমাদেরই হস্তে মৃত্যুবরণ করে রণ-ভূমিতে পড়ে আছে। এ ধরনের বিজয়কার মনঃপূত হতে পারে? এবং কার আনন্দ বয়ে নিয়ে আসবে?”
فَلَمَّا سَمِعَ حَكِيمُ بْنُ حِزَامٍ ذَلِكَ مَشَى فِي النَّاسِ، فَأَتَى عُتْبَةَ بْنَ رَبِيعَةَ فَقَالَ: يَا أَبَا الْوَلِيدِ إِنَّكَ كَبِيرُ قُرَيْش وسيدها المطاع فِيهَا، هَلْ لَكَ إِلَى أَنْ لَا تَزَالَ تُذْكَرُ فِيهَا بِخَيْرٍ إِلَى آخِرِ الدَّهْرِ؟ قَالَ: وَمَا ذَلِك يَا حَكِيمُ؟ قَالَ: تَرْجِعُ بِالنَّاسِ وَتَحْمِلُ أَمْرَ حليفك عَمْرو ابْن الْحَضْرَمِيِّ. قَالَ: قَدْ فَعَلْتُ، أَنْتَ عَلَيَّ بِذَلِكَ، إِنَّمَا هُوَ حَلِيفِي فَعَلَيَّ عَقْلُهُ وَمَا أُصِيبَ مِنْ مَالِهِ.فَأْتِ ابْنَ الْحَنْظَلِيَّةِ، يَعْنِي أَبَا جَهْلٍ، فَإِنِّي لَا أَخْشَى أَنْ يَشْجُرَ (১) أَمْرَ النَّاس غَيره.ثمَّ قَالَ عُتْبَةُ خَطِيبًا فَقَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ إِنَّكُمْ وَاللَّهِ مَا تَصْنَعُونَ بِأَنْ تَلْقَوْا حَضْرَتْ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ وَأَصْحَابَهُ شَيْئًا، وَاللَّهِ لَئِنْ أَصَبْتُمُوهُ لَا يَزَالُ الرَّجُلُ يَنْظُرُ إِلَى وَجْهِ رَجُلٍ يَكْرَهُ النَّظَرَ إِلَيْهِ، قَتَلَ ابْنَ عَمِّهِ، أَوِ ابْنَ خَالِهِ، أَوْ رَجُلًا مِنْ عَشِيرَتِهِ، فَارْجِعُوا وَخَلُّوا بَيْنَ حَضْرَتْ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ سَائِرِ الْعَرَبِ، فَإِنْ أَصَابُوهُ فَذَلِكَ الَّذِي أَرَدْتُمْ، وَإِنْ كَانَ غَيْرُ ذَلِكَ أَلْفَاكُمْ وَلَمْ تَعَرَّضُوا مِنْهُ مَا تُرِيدُونَ.
অর্থ: “অতঃপর হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন এ কথা শুনলেন, তখন তিনি কুরাইশ বাহিনীর কাছে গেলেন। তিনি প্রথমে উতবা ইবনে রবীয়াহ্্ এর দেখা পেলেন। হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উতবা ইবনে রবীয়াহ্্কে উদ্দেশ্য করে বললেন! “হে ওয়ালীদের পিতা! তুমি কুরাইশদের একজন প্রবীণ নেতা। তোমাকে সবাই মানে। তুমি কি এমন একটা কাজ করতে রাজী হবে, যা করলে তুমি চির স্মরণীয় হয়ে থাকবে?”
অতঃপর উতবা ইবনে রবীয়াহ্্ সে হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উদ্দেশ্য করে বললো, আপনি কি বলতে চাচ্ছেন?
হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, “হে আবূ ওয়ালীদ! তুমি কুরাইশ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যাও এবং তোমার মিত্র আমর ইবনে হাযরামীর হত্যাকা-ের ব্যাপারটা মিটিয়ে দেয়ার দায়িত্ব নাও।”
উতবা ইবনে রবীয়াহ্্ বললো; “আমি তা করতে রাজী। সে ব্যাপারে আমি আপনার অনুরোধ রাখতে প্রস্তুত। হাযরামী আমার মিত্র এবং তার রক্তপণ আদায় করার এবং তার সম্পদের ক্ষতিপূরণ করে দেয়ার দায়িত্ব আমার। আপনি দয়া করে ইবনে হানযালা অর্থাৎ আবূ জেহেলের কাছে যান। আমি মনে করি কুরাইশদের বিনাযুদ্ধে ফিরিয়ে নেয়ার প্রশ্নে সে ছাড়া আর কেউ বিরোধিতা করবে না।”
অতঃপর উতবা বললো হানযালা তার ছেলেকে হারিয়ে ফেলুক অর্থাৎ আবূ জেহেল ইবনে হিশামের মৃত্যু হোক। এরপর উতবা দাঁড়িয়ে কুরাইশ বাহিনীর উদ্দেশ্যে নিম্নরূপ ভাষণ দিলো-
“ক্বসম! হে কুরাইশ জনতা! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে এবং মুসলমান উনাদের সাথে যুদ্ধ করে তোমাদের কোনো লাভ হবে না। আজ যদি উনাকে তোমরা শহীদ করতে সক্ষম হও তাহলে তোমাদের ভিতর কোনো সদ্ভাব থাকবে না। একজন আর একজনের মুখ দেখা পছন্দ করবে না। কেননা তিনি হন তার চাচাতো ভাই কিংবা খালাতো ভাই অথবা অন্য কোনো না কোনো আত্মীয়ের হত্যাকারী বলে চিহ্নিত হবে। সুতরাং চল আমরা ফিরে যাই এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মুসলমান উনাদের পথ থেকে সরে দাঁড়াই। উনাদের ব্যাপারে তোমরা আরব জাতির উপর ছেড়ে দাও। যদি তারা উনাকে শহীদ করে তাহলে তোমাদের উদ্দেশ্যই সিদ্ধ হবে। আর যদি তা না হয়, তাহলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে আমরা অন্তত নির্দোষ থাকবো।”
আবূ জেহেলের ঘৃণ্য তৎপরতা
আবূ জেহেল তা শুনে অতিশয় ক্রোধান্বিত হয় এবং উতবাকে গাল-মন্দ করে। তারপর আমর ইবনে হাযরামীর ভ্রাতা ‘আমির ইবনে হাযরমীকে ডেকে বলে, দেখো আমির! ঠিক যে মুহূর্তে তোমার ভাইয়ের খুনের বদলা একেবারে চোখের সামনে, সে মুহূর্তে তোমাদের মিত্র উতবা সকলকে নিয়ে রণক্ষেত্র পরিত্যাগের প্রচেষ্টা চালাচ্ছে। দ-ায়মান হও এবং স্বীয় ভাইয়ের খুনের বদলা গ্রহণ করো। এ সময় আমির আরব প্রথা অনুযায়ী স্বীয় পরিধানের পশ্চাদ্দিকের কাপড় উত্তোলন করে ওয়া ওমরাহ! ওয়া ওমরাহ (যুদ্ধের সময়ের যে মাইর ডাক) বলে এমন এক শব্দ করে যার ফলে কুরাইশ কাফির মুশরিকদের মধ্যে রণ উন্মাদনার সৃষ্টি হয় এবং হযরত হাকীম ইবনে হিযাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এবং উতবা ইবনে রবীয়াহ্ এর সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬