শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-০৯)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, সকাল ৪:৩৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৫
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-০৯)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খলিক্ব মালিক রব মহান আল্লাহ্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদের ময়দান কখনও এক নয়।)
পূর্ব প্রকাশিতের পর
বৃষ্টি থেমে গেল। মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখনই গভীর রাতে সম্মানিত কাফিলাকে নিয়ে অগ্রসর হলেন। বিপর্যস্ত ও অপ্রস্তুত কুরাইশ কাফির মুশরিকরা কিছু বুঝে উঠার আগেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পানির উৎস ছোট বড় কূপগুলো আয়ত্বে নিয়ে নিলেন এবং খনন করলেন একটি বড় চৌবাচ্চা। এরপর নালা খনন করে পানির উৎসগুলো যুক্ত করে দিলেন বড় চৌবাচ্চাটির সঙ্গে। এভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত মুসলিম মুজাহিদ কাফিলা উনাদের পানির প্রয়োজন সুনিশ্চিত করলেন। সুবহানাল্লাহ্!
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত জিহাদের ময়দানে তাশরীফ মুবারক গ্রহণ করলেন এবং কোন্ কোন্ কুরাইশ কাফের মুশরিক নেতারা কোথায় মারা যাবে, কোথায় নিহত হবে তাদের স্থানগুলো নির্দিষ্ট করে দিলেন। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করলেন, “ওই দেখুন! ওই স্থানটি অমুক ব্যক্তির নিহত হওয়ার স্থান। আর অমুক ব্যক্তি অমুক স্থানে মৃত্যুবরণ করবে।” নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে স্থানগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, ওই স্থানগুলোতেই নিহত হয়েছিল কুরাইশ কাফির মুশরিকদের বিভিন্ন নেতারা যাদের নামও তিনি উল্লেখ করেছিলেন। (পবিত্র মুসলিম শরীফ, তাফসীরে মাজহারী শরীফ)
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার কসম করে ইরশাদ মুবারক করলেন, “মহান আল্লাহ পাক উনার কসম যার কুদরতী হাত মুবারকে আমার মহাসম্মানিত নূরুল আমর মুবারক (প্রাণ মুবারক) সেই মহান আল্লাহ পাক উনার কসম! এই রাতের এতই শান-মান, ফাযায়িল- ফযিলত, বুযুর্গী, সম্মান, মর্যাদা-মর্তবা যে, কোন মুসলমান ঘরের সন্তান যদি সারা জীবন খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার পূর্ণ আনুগত্য করে, তবুও আপনাদের এই এক রাতের (জিহাদের পূর্ববর্তী রাতের) মর্যাদায় পৌঁছতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ্্! অর্থাৎ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদের ময়দানে দ্বিতীয় হিজরীর ১৭ই রমাদ্বান শরীফ পবিত্র জুমুয়া’র রাতের এতই শান-মান, ফাযায়িল- ফযিলত, বুযুর্গী, সম্মান, মর্যাদা-মর্তবা যে, কোন মুসলমান ঘরের সন্তান যদি সারা জীবন মহান আল্লাহ্্ পাক উনার পূর্ণ আনুগত্য করে, তবুও আপনাদের এই এক রাতের মর্যাদায় পৌঁছতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ্্!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ মুবারক করেন, “এই সম্মানিত বদর জিহাদে অংশগ্রহণকারী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও মর্যাদার দিক দিয়ে ঐ সকল ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের অপেক্ষা উত্তম যারা এই সম্মানিত বদর জিহাদ মুবারকে অংশগ্রহণ করার সুযোগ পাননি।”
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার তাঁবুতে তাশরীফ মুবারক গ্রহণ করে ফজর পর্যন্ত বাকী রাত পবিত্র ছলাত মুবারক আদায় করেন এবং মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া মুবারক করেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল র্কারামাল্লাহু ওয়াজ্হাহূ আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বারবার মহান আল্লাহ পাক উনার নিকট এই দোয়া মুবারক করেছিলেন যে-
اللَّهُمَّ إِنْ تَهْلِكْ هَذِهِ الْعِصَابَةُ لاَ تُعْبَدُ فِي الأَرْضِ فَلَمَّا طَلَعَ الْفَجْرُ، قَالَ الصَّلاَةَ عِبَادَ اللهِ .
অর্থ: “আয় মহান আল্লাহ পাক! বদর জিহাদের ময়দানে আজ আপনি যদি এই মুসলিম কাফিলাকে ধ্বংস করে দেন অর্থাৎ সম্মানিত মুসলিম মুজাহিদ কাফিলা উনারা যদি পরাজয় বরণ করেন, তাহলে যমীনে আপনার ইবাদত-বন্দেগী করার আর কেউ থাকবে না। অতঃপর যখন পবিত্র ছলাতুল ফজর উনার সময় হলো, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, মহান আল্লাহ পাক উনার বান্দারা! ছলাত (নামায)।” অর্থাৎ হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ! পবিত্র ছলাতুল ফজর উনার সময় হয়েছে আপনারা পবিত্র ছলাতুল ফজর আদায় করার জন্য আসুন।” (মুসনাদে আল বায্যার, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী, দালায়িলুন নবুওওয়াহ, সুনানে তিরমিযী)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সবাই খুব দ্রুত একত্রিত হলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে পবিত্র ছলাতুল ফজর উনার নামায আদায় করেন। পবিত্র নামায শেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সবাইকে সম্মানিত জিহাদ মুবারক উনার জন্য উৎসাহিত করেন।
যেমন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ
অর্থ: “আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সম্মানিত জিহাদ উনার জন্য মু’মিন মুসলমানদেরকে উৎসাহিত করুন।” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৬৫)
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬