এ বছর শেষ হতে পারে ৪ মামলা, হাসিনাসহ ৫৭ জনের বিচার
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা হয়েছে, এর মধ্যে চারটি মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তিনটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। এর মধ্যে একটিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই চারটি মামলার বিচারকাজ চলতি বছর শেষ হতে পারে বলে আশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়।
চারটি মামলার একটি হলো মানবতাবিরোধী অন্যান্য অপরাধের পাশাপাশি গণঅভ্যুত্থান চলার সময় পরিকল্পিতভাবে ড্রোন, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের পদ্ধতিগতভাবে নির্মূল করা। মামলাটি ঊর্ধ্বতনের নির্দেশে দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির’ মামলা হিসেবে পরিচিতি পেয়েছে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার আসামি। তাদের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়েছে। অন্য দুজন পলাতক।
আমলে নেওয়া অন্য তিনটি মামলা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, ঢাকার চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা ও আশুলিয়ায় মৃতপ্রায় একজন ও পাঁচজনের লাশ পোড়ানোর মামলা।
চার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৫৭ জন। তাদের মধ্যে পলাতক ৪১ জন। গ্রেফতার হয়ে কারাগারে ১৬ জন। সেই ১৬ জনসহ পলাতক শেখ হাসিনার বিচার চলতি বছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলা ও বিচারের অগ্রগতি প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জানান, এ মুহূর্তে চারটা মামলার বিচার কার্যক্রম চলছে। অনেকেই বলছেন, বিচার দৃশ্যমান দেখি না। বিচার দৃশ্যমান। চারটা মামলার ওপেন বিচার চলছে। আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। ৩ আগস্ট প্রথম সাক্ষ্যগ্রহণ হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায়। এ মামলা প্রমাণ করতে গিয়ে শহীদদের যে ভিডিও দেখেছি, তাদের প্রচ- একটা দাবি আছে। সেটা হলো পারলে এখনই ফাঁসি দেওয়া উচিত। কিন্তু আমরা যখন বিচার করতে যাব আমাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে হবে, আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। তা না হলে আমাদের দেশের বাইরে বিশ্বব্যাপী একটা অডিয়েন্স আছে, যারা স্ক্যানার দিয়ে প্রতি মিনিটে স্ক্যান করে যে আমাদের বিচারটা সঠিকভাবে হচ্ছে কি না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।