শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, শাস্তি ‘তিরস্কার’

Admin প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, রাত ১:২৯
নরসিংদী সংবাদাদতা:
পুলিশ সুপার (এসপি) পদে বদলি নিশ্চিত করতে ৫০ লাখ টাকা ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দ- দিয়েছে সরকার। বর্তমাতে সে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছে। এর আগে সে নরসিংদীর এসপি ছিলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ নাসিমুল গনি।
বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার পদে যোগদানের জন্য হান্নান ‘রবিউল মুন্সী’ নামে এক মধ্যস্থতাকারীর কাছে ৫০ লাখ টাকা পৌঁছে দেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তখন তার পদায়ন সম্পন্ন হয়নি।
পরে সেই বছরের ৯ নভেম্বর তিনি নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি এবং ডিবি ইনচার্জ এস এম কামরুজ্জামান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় যান এবং মণিপুরীপাড়ায় রবিউল মুন্সীর অফিসে গিয়ে ৫ লাখ টাকা ফেরত নেন। বাকি ৪৫ লাখ টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে তাদের সামনেই স্বহস্তে লেখা একটি দলিল গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উঠে আসে, সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে ফোনালাপে ওইসময়কার এসপি হান্নান বদলির টাকার লেনদেন এবং ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহার করার কথা স্বীকার করে। পরে সেই অডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। হান্নান লিখিত জবাব দেন এবং ব্যক্তিগতভাবে শুনানির আবেদন করেন। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে উভয়পক্ষের বক্তব্যে, তদন্ত নথি ও অন্যান্য তথ্য যাচাইয়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ নিশ্চিত হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা ও শুনানি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে লঘুদ- হিসেবে ‘তিরস্কার’ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৪ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৪ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৪ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৪ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৪ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৪ ঘণ্টা আগে