এসএসসি : অনুপস্থিত ৩৫ হাজার, বহিষ্কার ১১৯
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিন গণিত পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৩৫ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১.২৩ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গতকাল ১১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ জন পরীক্ষক বহিষ্কার হয়েছে। যা চলতি বছর পরীক্ষা শুরুর পর সর্বোচ্চ দ্বিতীয়।
আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল গণিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন পরীক্ষায় ঢাকা বোর্ডের ৫ হাজার ১১৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৬ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৮৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯০৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৮৩৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৬৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪১ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া বহিষ্কার হয়েছে ১১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের ৭৫জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ২২, রাজশাহীতে ২ জন, চট্টগ্রামে ৩, বরিশালে ৭, সিলেটে ১, দিনাজপুরে ১২, কুমিল্লায় ২১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। একইসঙ্গে ৩জন পরীক্ষকও বহিষ্কার হয়েছেন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৪৮৭ জন, বহিষ্কার হয়েছে ১২ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ছিল ৪.৮২ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৬০৪ জন অনুপস্থিত ও বহিষ্কার হয়েছে ২৯ জন। অনুপস্থিতির হার ২.৯৯ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)