এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীসহ সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তীব্র সরবরাহ সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেছেন, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট লুট করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, গত প্রায় চার দিন ধরে এলপিজি সিন্ডিকেট বেপরোয়া লুটপাট চালালেও বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এ বিষয়ে নির্বিকার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খোদ সরকারের ভেতরেই এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষকরা ঘাপটি মেরে বসে আছে।
তারা আরও বলেন, এলপিজি সিন্ডিকেট কোনও যৌক্তিক কারণ ছাড়াই সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে গ্যাস বিক্রি করছে। সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন সরকার কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। সরকারের এমন নজিরবিহীন ব্যর্থতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।