এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
এলএনজির অভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের। গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) বেলা পৌঁনে তিনটার দিকে টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুই টার্মিনাল মিলিয়ে এলএনজি সরবরাহ ৬৫০ মিলিয়ন ঘনফুট থেকে কমে এখন শুধু সামিটের টার্মিনাল দিয়ে ৫৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। ফলে দেশে চলমান গ্যাস সঙ্কট আরো প্রকট হয়েছে।
গত ২১ জুলাই মার্কিন কোম্পানির ওই টার্মিনালে রহস্যজনক এক অগ্নিকান্ডের পর থেকে দেশ জুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় তৈরি হয়। এলএনজি টার্মিনালে আগুন লাগা, সেটি মেরামতে দীর্ঘ সময় লাগা এবং সূচি অনুযায়ী এলএনজিবাহী জাহাজ বাংলাদেশে না পৌঁছানোয় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের মোট গ্যাসের ৩০ থেকে ৩৭ শতাংশ সরবরাহ করে এলএনজি। ফলে একটি টার্মিনাল বন্ধ কিংবা সরবরাহ কমে গেলেও সামগ্রিক গ্যাস সরবরাহে এর বড় প্রভাব পড়ে।
জানা গেছে, এক্সিলারেট এনার্জির টার্মিনাল ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকায় গ্যাস সরবরাহে চরম সংকটে পড়ে দেশ। এরপর এলএনজিবাহী জাহাজ না পেয়ে সামিটের টার্মিনালও এক দিন বন্ধ ছিল। সামিট চালুর পর এখন এক্সিলারেট এনার্জির টার্মিনাল আবার বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে।
কর্মকর্তারা এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, ২৩ আগস্ট সিঙ্গাপুর থেকে একটি এলএনজিবাহী জাহাজ রওনা দেওয়ার কথা রয়েছে। তবে জাহাজটি কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তির কোনো খবর নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)