এমপিদের থোক বরাদ্দ বন্ধ, অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৮ জুন, ২০২৬ খ্রি:, ২৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নতুন সরকার সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার উন্নয়নে সরাসরি থোক বরাদ্দ দেয়ার দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে। পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে একটি কেন্দ্রীয় সেলের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাছাই, অনুমোদন ও তদারকির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় এমপিরা নিজ নিজ এলাকার প্রয়োজন ও নির্বাচনী অঙ্গীকারের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দিতে পারবেন। তবে প্রকল্প বাস্তবায়নের অর্থ বা বরাদ্দের ওপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সরকারের সামগ্রিক উন্নয়ন নীতি ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য থাকলেই কেবল প্রকল্প অনুমোদনের সুযোগ পাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সমন্বয় সেল গঠন করা হয়েছে। এই সেলের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দায়িত্ব পালন করবেন।
সেলের কাজ হবে এমপিদের পাঠানো উন্নয়ন প্রস্তাব যাচাই-বাছাই করা, অগ্রাধিকার নির্ধারণ করা এবং প্রয়োজনীয় প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাস্তবায়নের জন্য পাঠানো।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, সেলের সুপারিশ পাওয়া প্রকল্পগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অধীন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পের অগ্রগতি প্রতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে হবে এবং বাস্তবায়নের পথে কোনো জটিলতা দেখা দিলে সেটিও সেলকে অবহিত করতে হবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দিতে হবে।
পূর্ববর্তী ব্যবস্থায় এমপিরা নিজ এলাকার সড়ক, সেতু, কালভার্ট, বাজারসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য সরাসরি বড় অঙ্কের বরাদ্দ পেতেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হলেও প্রকল্প নির্বাচন নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রায়ই উঠত।
সর্বশেষ অর্থবছরে একজন এমপির জন্য বছরে ৫ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন বরাদ্দের ব্যবস্থা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপির ইশতেহার পূরণে ঝুঁকি তৈরি হয়েছে -টিআইবি
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড আবার আলোচনায়, এক দিনে দুই চিঠি
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভরা মৌসুমেও চালের দামে আগুন, নেপথ্যে চার সংকট
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)