এবার ফিলিস্তিনিদের আশ্রয় দিচ্ছে না মিশর-জর্ডান
হামাসের হামলার জবাবে গাজায় অনবরত বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। গাজা এবং পশ্চিম তীর দুই দিকেই ফিলিস্তিনের মানুষ এখন অনেকটা বন্দিদশায় মানবেতর জীবন কাটাচ্ছে।
কিন্তু এই দুই অংশের সঙ্গে যেসব দেশের সীমান্ত, সেই মিশর বা জর্ডান কেউই এবার হতভাগ্য ফিলিস্তিনিদের ঠাঁই দিতে রাজি হচ্ছে না।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, জর্ডানে কোনো শরণার্থী নয়, মিশরেও কোনো শরণার্থী নয়। এই মানবিক সংকট গাজা এবং পশ্চিম তীরের ভেতরেই সামাল দিতে হবে। ফিলিস্তিনি সংকট ও তাদের ভবিষ্যৎ অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়া বা চেষ্টা করা যাবে না।
ফিলিস্তিনের গাজা অংশের সঙ্গে ইসরায়েল ছাড়া সীমান্ত রয়েছে কেবল মিশরের। মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও জর্ডানের বাদশাহর মতো ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন।
তিনি বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের জন্য কোনো সামরিক উপায়ে বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে যে কোনো পদক্ষেপ মিশর প্রত্যাখ্যান করে।
তিনি আরও বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে মিশরের দিকে পাঠানোর চিন্তা করার আরেক অর্থ, পশ্চিম তীরের মানুষদের বাস্তুচ্যুত করে জর্ডানে পাঠানোর মতো পরিস্থিতি। এছাড়া, এমন পদক্ষেপে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য মিশর বা আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে, সেটি আর সম্ভব হবে না।
মিশরের প্রেসিডেন্ট গাজার উদ্বাস্তুদের ইসরায়েলের নেগেভ মরুভূমিতে রাখার পরামর্শ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি অভিযান শেষ না হচ্ছে।
মিশরের শঙ্কা, একবার ফিলিস্তিনি ভূখ- থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী ঢুকলে তাদের আর তাদের নিজস্ব ভূখ-ে ফেরানো সম্ভব হবে না।
অপরদিকে জর্ডানের সঙ্গে ফিলিস্তিনের সীমান্ত পশ্চিম তীরের দিকে। তুরস্কের হাসান কালিয়ানচু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মুরাত আসলানের মতে, জর্ডান সাহায্য-সহযোগিতার জন্য সৌদি আরব, ইসরায়েল ও আমেরিকার ওপর নির্ভরশীল। জর্ডান আমেরিকার মিত্র দেশ। এছাড়া আমেরিকা ও জার্মানির বিমান সেখানে অবস্থান নিয়ে রয়েছে। এমন অবস্থায় ফিলিস্তিন বিষয়ে জর্ডান অনেকটা নিশ্চুপ থাকতে পছন্দ করবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।