এবার খাদ্য ও ওষুধে ভারত-নির্ভরতা এড়ানোর সিদ্ধান্ত মালদ্বীপের!
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সামিন, ১৩৯১ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মালদ্বীপ-ভারত টানাপোড়েন বেড়েই চলেছে। এমনকি পর্যটন-নির্ভর মালদ্বীপকে বয়কটের অনেক ভারতীয়ের বয়কটের ডাককেও আমলে না নিয়ে নিজেদের অবস্থানে অটল থাকছে মালদ্বীপ। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দমতেও রাজি নন তিনি। বরং, সম্প্রতি নিজেদের দেশ থেকে ভারতীয় সেনাসদস্যদের সরানোর বার্তা দিয়ে ভারতের সাথে তারা সরাসরি ‘টক্কর’ নিয়েছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
পাশাপাশি, ভারতের ‘ছায়া’ থেকে বেরিয়ে আসতে নতুন নতুন সিদ্ধান্তও নিতে শুরু করেছে মালদ্বীপের মুইজ্জু সরকার।
সূত্রের খবর, মালদ্বীপে খাদ্য এবং ওষুধের জোগান অব্যাহত রাখতে এখন থেকে কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর করতে রাজি নয় ওই দেশের সরকার। একটি নির্দিষ্ট দেশের বদলে আলাদা আলাদা দেশ থেকে খাদ্যসামগ্রী এবং ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নিতে চলেছে মালদ্বীপ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমদানি শিল্পে বৈচিত্র আনতে এবং কোনো একটি দেশের উপর নির্ভরতা কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে মালদ্বীপ।
যদিও মালদ্বীপ কোন ‘নির্দিষ্ট’ দেশ থেকে আমদানি বন্ধ করতে চাইছে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞাদের মতে, মুইজ্জু সরকার পরোক্ষভাবে নিশানা করছে ভারতকেই।
মালদ্বীপ সরকার ওষুধ এবং খাদ্যসামগ্রীর আমদানি নিয়ে নতুন এমন সিদ্ধান্ত নিলে, তা আবারো ভারতের সাথ সরাসরি ‘বৈরিতা’র ইঙ্গিত হবে বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।
খাদ্য, ওষুধ এবং চিকিৎসা-সংক্রান্ত সরঞ্জামের জন্য এত দিন মূলত ভারতের ওপরই নির্ভর করত মালদ্বীপ। কোভিড আবহে মালদ্বীপকে টিকাও সরবরাহ করেছিল ভারত।
কিন্তু এখন দু’দেশের সম্পর্ক নিয়ে বিতর্কের আবহে খাদ্য এবং ওষুধের জন্য মালদ্বীপ আর ভারতের ওপর নির্ভর করতে রাজি নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা এ-ও মনে করছেন, এই সিদ্ধান্তের জেরে নিজের দেশেই ক্ষোভের মুখে পড়তে পারে মইজ্জু সরকার। রোষ তৈরি হতে পারে মলদ্বীপবাসীর মনে।
কূটনীতিক বিশেষজ্ঞদের মত, এক দেশ থেকে না আমদানি করে আলাদা আলাদা দেশ থেকে ওষুধ এবং খাদ্য আমদানি করলে খরচ বাড়বে। ফলে দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেতে পারে।
ইতিমধ্যেই ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মলদ্বীপের তিন মন্ত্রী (বর্তমানে নিলম্বিত) কুমন্তব্য করার পরে দেশবাসীর একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে সে দেশের সরকারকে।
এখন যদি ওই দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের মূল্য বৃদ্ধি পায়, তা হলে আবার নতুন করে দেশবাসীর সমালোচনার মুখে পড়তে হতে পারে মালদ্বীপ সরকারকে। মুইজ্জু সরকারের জনপ্রিয়তা কমতে পারে আরো।
আমদানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি, বিমা পরিষেবা নিয়েও মুইজ্জু সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। শোনা যাচ্ছে, অন্যান্য দেশের হাসপাতালগুলোকেও মালদ্বীপের রাষ্ট্রীয় মালিকানাধীন স্বাস্থ্য বীমা পরিষেবার আওতায় আনতে চাইছে সে দেশের সরকার।
বেইজিং-ঘনিষ্ঠ বলে পরিচিত মুইজ্জু সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন। শনিবারই দেশে ফিরেছেন তিনি। শনিবার সংবাদ সম্মেলনে মুইজ্জু বলেন, 'হতে পারি আমরা ক্ষুদ্র। তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা।' এর পরেই নতুন মাত্রা পেয়েছে ভারত-মালদ্বীপ বিতর্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪.৫৯ টাকা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না -প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












