এনসিপি-বৈষমীবিরোধীদের থানা ঘেরাও, মহাসড়ক অবরোধে ‘পটিয়া ব্লকেড’: উদ্ধত আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ‘অপসারণ ও শাস্তির’ দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৯ ঘণ্টা অবরোধ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নেতা-কর্মীদের পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং তাদের অন্তত ১২ জন নেতা-কর্মী আহতের অভিযোগ এনে উক্ত দাবিতে অবরোধ-বিক্ষোভ করে তারা এনসিপি-বৈষমীবিরোধী স্লোগানে।
এতে করে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন নেতা-কর্মী, সমর্থকেরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ৯ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন হাজারো যাত্রী।
দীর্ঘ সময়ের অবরোধের এনসিপি-বৈষমীবিরোধীদের দাবি ও অবরোধ আন্দোলনের মুখে এক পর্যায়ে দাবি পূরণে জিআইজি চট্টগ্রাম রেঞ্জের আশ^াসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। বুধবার রাত সাড়ে দশটার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবু জায়েদ নাজমুন নূরকে জেলা পুলিশ সুপার কর্তৃক প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে এনসিপি-বৈষমীবিরোধীদের বিক্ষোভকারীরা পটিয়া থানার ওসি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া না হলে ‘চট্টগ্রাম ব্লকেড’ কর্মসূচির মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অবরোধের হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তৃতা করেন।
এদিকে পটিয়া থানায় ঘেরাও এবং পুলিশের ওপর সদলবলে চড়াও হওয়াসহ আন্দোলনের নামে পুরো ঘটনাবলীকে অনেকেই ‘মব ভায়োলেন্স’ হিসেবেই আখ্যায়িত করছেন। এ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন তারা। তাছাড়া এনসিপি’র কয়েকজন কেন্দ্রীয় নেতা পটিয়ার ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন যে, তাদের দাবি আদায়ে প্রয়োজনে ‘সারা দেশ পটিয়ায় পরিণত হবে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)