এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মুজাহিদ ফকিরের ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে ভিডিওটি প্রকাশ করেন মুজাহিদ ফকির। প্রায় এক ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নিলেও এর আগেই অনেকে সেটি ডাউনলোড ও স্ক্রিনশট নিয়ে রাখেন। পরে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নেতার সমালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজন ব্যক্তির হাত ও পায়ের কিছু অংশ দেখা যায়। তাদের একজন একটি আগ্নেয়াস্ত্র মেঝেতে রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন। তবে ভিডিওতে তাদের কারও মুখ কিংবা শরীরের অন্য কোনও অংশ স্পষ্টভাবে দেখা যায়নি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন রাজনীতিবিদও।
এ বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, যে ধরনের অস্ত্রই হোক না কেন, এভাবে তা প্রদর্শনের উদ্দেশ্য জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা বলে তারা মনে করছেন।
তিনি বলেন, কিছুদিন আগে সরকারের এক প্রতিমন্ত্রী ভালো কাজে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেও মন্ত্রিত্ব হারিয়েছেন। সেখানে একজন রাজনৈতিক নেতা হয়ে মুজাহিদ ফকিরসহ কয়েকজন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে অস্ত্র প্রদর্শন করছেন। তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়া উচিত। এ ধরনের কর্মকাণ্ড এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
এ দিকে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক বকুল বলেন, কয়েক দিন ধরেই মুজাহিদের মুঠোফোন বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না এবং ভিডিওটিও দেখেননি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।
অভিযোগের বিষয়ে জানতে মুজাহিদ ফকিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মুজাহিদ ফকির এর আগেও ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ভিডিও ও ছবি প্রকাশ করেছিলেন। তবে সে সময় পুলিশের তদন্তে সেটি খেলনা পিস্তল বলে প্রমাণিত হয়েছিল। এবার প্রকাশিত ভিডিওতে দেখা যাওয়া অস্ত্রটি আসল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, অস্ত্রটি আসল হলে তা প্রদর্শনের আইনি বৈধতা রয়েছে কি না, তা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থেকে জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে আটকা ৩ হাজার পর্যটক উদ্ধার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সফরের সময় জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব নজরুল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুরে বিএনপি অফিস ভাঙচুর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












