এনসিপির টার্গেট ‘রিফাইন্ড আ.লীগ’ পদবঞ্চিত বিএনপি
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনীতিতে আগামী দিনে প্রভাব বিস্তার করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দলে জায়গা করে দেওয়ার কৌশল নিয়েছে দলটি। তবে মূলত ‘রিফাইন্ড’ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ, জুলাই যোদ্ধা এবং বিএনপির পদবঞ্চিত নেতাদের টার্গেট করেছে তারা। বিভিন্ন সূত্র এবং দলটির কয়েকদিনের কর্মকা- পর্যালোচনা করে এমন কৌশলের কথা জানা গেছে।
গত রোববার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এই তিন দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যোগদানের পরপরই রাজনৈতিক মহলে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ এই দলটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনসিপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগদান করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকটি রাজনৈতিক দলের জেলা-উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে যোগাযোগ করছেন বলেও দাবি করেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এনসিপিতে যোগ দিতে পারেন বলে দেশের রাজনীতিতে আলোচনা আছে। এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত ১৪ এপ্রিল চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনার সূত্রপাত হয়। তবে মঞ্জুর আলম দাবি করেছেন, হাসনাতের সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। মঞ্জুর আলম ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)