বাজেট কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত:
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৩ জুন, ২০২৬ খ্রি:, ৩০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত বৈশি^ক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ধীরে ধীরে প্রচলিত বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন ধরনের অর্থনৈতিক পরিকল্পনার দিকে এগোচ্ছে। একইসঙ্গে ব্যাংক খাত থেকে সরকারের ঋণনির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল জুমুয়াবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, চলতি বাজেটে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এটিকে সরকারের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি নতুন ধারা বা ট্রেন্ড তৈরি করেছি। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্যাংক খাত থেকে সরকারের ঋণগ্রহণ আরও কমবে এবং বেসরকারি খাতে ঋণ বিতরণের পরিমাণ অনুপাতে বাড়বে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের ঋণনির্ভরতা ধীরে ধীরে কমে এলে ব্যাংকিং খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়বে- যা কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের পরিসংখ্যান বিশ্লেষণ করলেই সরকারের এই নীতিগত পরিবর্তনের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন-বিআইএন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্যের
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কোথায় যাবে আপনার ১০০ টাকা?
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)