দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৩ জুন, ২০২৬ খ্রি:, ৩০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে বৈঠক শেষে যৌথ আলোচনার নথিতে স্বাক্ষরের পর দুই বাহিনীর মহাপরিচালক (ডিজি) এবার যৌথ সাংবাদ সম্মেলন করেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
কী কী বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, সে সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)।
তাতে বলা হয়েছে, গত ৮ জুন থেকে ১১ জুন বিএসএফ সদর দফতরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই বাহিনীই বিদ্যমান সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত নিজেদের উদ্বেগগুলো তুলে ধরে বৈঠকে।
এর মধ্যে উভয় পক্ষই মাদক, অস্ত্র, জাল মুদ্রা, স্বর্ণসহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মানবপাচার প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে। সীমান্তে মৃত্যু, পুশ ইন, বেড়া দেওয়ার ইস্যুও ছিল আলোচনায়।
বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। পাশাপাশি সমন্বিত টহল আরও জোরদার, সতর্কতা বৃদ্ধি, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান বাড়ানো এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা আরও গতিশীল করতে সম্মত হয়েছে বিজিবি-বিএসএফ।
এছাড়া, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বৃহত্তর জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
সীমান্ত নিরাপত্তাকে ক্ষুণœ করে এমন যেকোনো পদক্ষেপের প্রতি জিরো টলারেন্স গ্রহণের যৌথ সংকল্পও পুনর্ব্যক্ত করেছে দুই বাহিনী। উভয় পক্ষই বৈঠকের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং তা ইতিবাচকভাবে শেষ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ

হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)