এটাই আমার শেষ নির্বাচন -এরদোগান
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন হবে তার শেষ ভোট। রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু বার্তা সংস্থা গত জুমুয়াবার এ খবর প্রকাশ করেছে।
আধুনিক তুরস্কের সবচেয়ে সফল রাজনীতিবিদ এরদোগান তার দেশকে প্রায় দুই যুগ ধরে নেতৃত্ব দিচ্ছেন। ২০০২ সাল থেকে এক ডজনেরও বেশি নির্বাচনে জয়ী এরদোগান ২০২৩ সালের মে মাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে পাঁচ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট হন।
এরদোগান বলেন, ‘এটা আমার শেষ। আইনের আওতায় এটা আমার শেষ নির্বাচন। এই নির্বাচনে যে ফলাফল আসবে, তা আমার পর আমার ভাইবোনদের কাছে স্থানান্তরিত হবে।’
৩১ মার্চে তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের নির্বাচন এর মেয়র, প্রধান বিরোধী দল সিএইচপির সম্ভাব্য নেতা এবং সম্ভাব্য প্রেসিডেন্ট-প্রার্থী একরেম ইমামুগ্লুর (৫২) রাজনৈতিক ক্যারিয়ারও নির্ধারণ করে দিতে পারে।
পাঁচ বছর আগে ইমামুগ্লু এবং সেক্যুলার সিএইচপি পার্টি ইস্তাম্বুল নির্বাচনে এরদোগানের ওপর বড় ধরনের আঘাত হানতে পেরেছিলেন। এরদোগানের হোম সিটি ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারায় জয় লাভ করেছিল তারা। এর ফলে নগরী দুটিতে একেপির ২৫ বছরের শাসনে অবসান ঘটে।
তবে প্রায় সিকি শতক ধরে তুর্কি রাজনীতিকে প্রভাব বিস্তার করে থাকা এরদোগান গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। একইসাথে তার দলও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
তবে পাঁচ বছর আগে যে জোট ইমামুগ্লুকে ইস্তাম্বুলে জয় এনে দিয়েছিল, তা এখন ভেঙে গেছে। তার জাতীয়তাবাদী ও কুর্দিপন্থী মিত্ররা এবারের নির্বাচনে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে।
সাম্প্রতিক জরিপে দুই ধরনের ফলাফল দেখা যায়। এমএকের জরিপে দেখা যায়, ইমামুগ্লুর প্রতি সমর্থন রয়েছে ৪১.৫ ভাগ ভোটারের। তার চেয়ে সামান্য (১.৫ ভাগ) পিছিয়ে আছেন একেপি প্রার্থী মুরাত খুরুম। আর মুরাত গেজিসির জরিপে দেখা যায়, খুরুম ৪৪.১ ভাগের সমর্থন পাচ্ছেন। আর ইমামুগ্লু পাচ্ছেন ৪৩.১ ভাগের।
নির্বাচনী বিশেষজ্ঞ ওজার সেনসার বলেন, ইমামুগ্লু যদি ইস্তাম্বুলে জয়ী হন, তবে তিনি ২০২৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)