এজেন্সির প্রতারণার শিকার সৌদি প্রবাসীরা ফিরছেন নিঃস্ব হয়ে
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন প্রবাসীরা। ভোগান্তির শিকার হয়ে কেউ বাধ্য হয়ে কেউবা আবার জেল খেটে দেশে ফেরত আসছেন। প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে এসেও পড়েছেন কর্মসংস্থানের অনিশ্চয়তায়।
ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিগুলো মোটা অঙ্কের টাকা নিয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিলেও বাস্তবে সৌদি আরবে কাজের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। নির্ধারিত বেতন তো দূরের কথা, কাজই মিলছে না। একই সঙ্গে ইকামাও (সৌদিতে থাকার বৈধতা) মিলছে না। ফলে অবৈধ হয়ে অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসীদের। অনেকে অবৈধ অবস্থায় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত আসছেন।
সৌদিতে দুই বছর জেল খাটার পর গত ১৮ আগস্ট ফেরত আসেন গাজীপুরের রুবেল হোসেন। তিনি বলেন, ‘২০২২ সালে এজেন্সি আমাকে কোম্পানির ভিসায় হোটেলে চাকরি দেবে বলে পাঠায়। পরে গিয়ে দেখি সাপ্লাই কোম্পানি। এক সপ্তাহ এক ধরনের কাজ। ঠিক মতো নেই বেতন। ইকামা (সৌদি আরবে কর্মরত ও বসবাসকারী প্রবাসীদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি আবাসিক পারমিট এবং সরকারি পরিচয়পত্র) চাইছি অনেকবার, তাও দেয়নি। কারণ ইকামা দিলে অন্য কোথাও চলে যাবো। এসব কারণে তারা দেয় না। কিন্তু তাদের ওখানে মানুষকে গাঁধার খাটুনি খাটায়, কিন্তু বেতন নেই। ’
রুবেল হোসেন জানান, এজেন্সির কথামতো সাড়ে ছয় লাখ টাকা দিয়ে সৌদি যান তিনি। এজেন্সির প্রতিশ্রুতি ছিল কাজ দেবে হোটেলে, বেতন হবে তিন হাজার রিয়াল। তার কোনো কিছুই মানা হয়নি।
“সেখানে গিয়েই এজেন্সির দালালকে জানাই। পরে দালাল বলেন, ‘এখন তো কিছু করার নেই। যে কাজ দিছে সেটা করো, নাহলে ফেরত চলে এলে তোমারই লস। ’ যাওয়ার প্রথম দুই বছরে মাত্র দুই লাখ টাকা বেতন পেয়েছি। এরপর জেলে যাওয়ার পর তো আয় বন্ধ। আমি শূন্য হাতে এসেছি। এয়ারপোর্ট থেকে আমাদের এক হাজার টাকা ভাড়া দিয়েছে বাড়ি পৌঁছার জন্য। ” বলছিলেন রুবেল হাসেন।
বাংলাদেশের অভিবাসীদের জন্য নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং বিদেশফেরত অভিবাসীদের সহায়তা করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। তাদের তথ্য বলছে, ২০২৪ সালে শুধু সৌদি আরব থেকেই ফেরত পাঠানো হয়েছে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মীকে। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ফেরত এসেছে আরও অন্তত ২৫ হাজার কর্মী।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।