এখনও মামলা বাণিজ্য!
নিজস্ব প্রতিবেদক:
সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের আগে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাগুলো পুঁজি করে ফের মামলা বাণিজ্যে নেমেছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রে রয়েছেন আইনজীবী, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু নেতা।
এরা দুই বছর পর ২০২৪ সালের ঘটনায় গত সেপ্টেম্বরে রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে আসামি করে মামলা করছে। পরে তারাই আবার যোগাযোগ করে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে বড় অঙ্কের টাকা দাবি করছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, ‘অতীতেও এ ধরনের অভিযোগ উঠেছে। নতুন করে এ ধরনের মামলার আবেদন এবং তা থানায় নথিভুক্ত হওয়ার লক্ষণ ভালো না। এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে। যদি তারা টাকার বিনিময়ে মামলা থেকে নাম কাটানোর প্রস্তাব দিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। বিষয়টি তদন্ত করে ওই বাদীকে আইনের আওতায় আনার এখতিয়ার পুলিশের রয়েছে। তবে এর আগের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হলে সিন্ডিকেট সদস্যরা নতুন করে এই ধরনের সাহস দেখানোর সুযোগ আর পেত না বলে মন্তব্য করেন তিনি।