এক মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ বানানোর চেষ্টা আরেক মুক্তিযোদ্ধার
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সামিন, ১৩৯১ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ উঠেছে, একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় তোলার অপচেষ্টা করেছেন আরেক মুক্তিযোদ্ধা।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত কারণে ও সন্তানের পদোন্নতি ঠেকাতে বগুড়ার শিক্ষক প্রয়াত মতিয়র রহমানের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির অপচেষ্টা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ওরফে মজনু।
মুক্তিযোদ্ধা মতিয়র রহমানের সন্তান এ বি এম আরিফুর রহমান বর্তমানে মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপক।
গত ১৩ জুলাই অনুষ্ঠিত জামুকার ৮৬তম বৈঠকে অভিযোগকারী মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্মানী ভাতা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
মুক্তিযোদ্ধা আজিজুলের অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও জামুকার সদস্য শাজাহান খান তদন্ত করেন। তদন্তের পর তিনি জানান, মতিয়র রহমানের বিরুদ্ধে আজিজুলের আনা অভিযোগ প্রমাণিত হয়নি। বরং অভিযোগকারী হীন উদ্দেশ্যে গর্হিত অপরাধ করেছেন। মিথ্যা অভিযোগ দায়েরের জন্য এবং সম্মানিত শিক্ষকের চাকরিজীবী সন্তানকে হয়রানি করায় তদন্ত কমিটি আজিজুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে মতিয়রের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সম্মানী ভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)