এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান বনাম সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের এক মাস অতিবাহিত হয়েছে। এই এক মাসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৭ দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ও জর্ডানে মোট ৫ হাজার ৪৭১ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।
মূলত এসব দেশের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালনা করা হয়েছে এসব হামলা, তবে বেশ কয়েকবার এই সাত দেশের সরকারি, অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শিকার হয়েছে।
এই সাত দেশের মধ্যে জর্ডান বাদে বাকি ৬ দেশ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। জিসিসি এবং জর্ডানের সরকারি একাধিক উৎসের বরাত দিয়ে গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি আঘাত এসেছে আরব আমিরাতের ওপর। দেশটিতে একটি বিমানঘাঁটি এবং একটি নৌঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর। এ দুই ঘাঁটি এবং আমিরাতের সরকারি অবকাঠামোগত এবং জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে মোট ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
এ তালিকায় আমিরাতের পরেই দ্বিতীয় স্থানে আছে কুয়েত। কুয়েতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর তিনটি সেনাঘাঁটি আছে। এসব ঘাঁটি এবং কুয়েতের অবকাঠামোগত ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬১৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
তৃতীয় স্থানে আছে কাতার। এই দেশটিকে লক্ষ্য করে গত এক মাসে ইরানের প্রতিরক্ষা বাহিনী ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯৩টি ড্রোন নিক্ষেপ করেছে।
তার পরেই আছে বাহরাইন। গত এক মাসে এই দেশটিতে আঘাত হেনেছে ১৭৪টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি ড্রোন।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং সৌদির অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে ৫২টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
এছাড়া এই সময়সীমার মধ্যে জর্ডানে ২৬২টি ক্ষেপণাস্ত্র-ড্রোন এবং ওমানে ১৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












