এক মাদক বন্ধ করলে আরেকটি চলে আসছে -তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নতুন নতুন মাদকের চালান দেশে-বিদেশে আসছে। এটা বড় চ্যালেঞ্জ, একটি বন্ধ করলে আরেকটি চলে আসছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমি আমার সারা জীবনে সিগারেট বা অন্য কোনো মাদক গ্রহণ করিনি। আমার বন্ধুরা আমাকে সিগারেট খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছিল। বরাবরই আমি ডিনাই করেছি। কারণ, ছোটবেলায় বাবা আমাকে ওয়াদা করিয়েছিলেন আমি যেন কোনদিন সিগারেট না খাই। বাবার ওয়াদা রক্ষা করতে গিয়ে বন্ধুদের চাপ প্রত্যাখ্যান করতে সক্ষম হয়েছি। আসলে মাদকের কোনো প্রয়োজনীয়তা নেই। পৃথিবীতে অনেক ক্ষুধার্ত মানুষ আছে। ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য ফলানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যেসব জমি মাদক চাষে ব্যবহৃত হয়, সেই জমি মাদক চাষে ব্যবহার না করে আমরা খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করতে পারলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।
মাদকের বিরুদ্ধে সরকারের সাঁড়াশি অভিযানের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ইয়াবা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে সরকার সাঁড়াশি অভিযান প্ররিচালনা করায় মাদক সেবন করা অনেকটা কমে গেছে। নতুন-নতুন মাদকের চালান দেশে-বিদেশে আসছে। এটা বড় চ্যালেঞ্জ, একটি বন্ধ করলে আরেকটি চলে আসছে। মাদকের বিষয়ে ক্যাম্পেইন ও সচেতনতা তুলে ধরা দরকার।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লাখ ৮ হাজার হেক্টর কৃষি জমিতে তামাক চাষ হচ্ছে, যা দেশের খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে এবং এভাবে চলতে থাকলে আগামীতে খাদ্য সঙ্কট তৈরি করতে পারে। তামাক চাষ মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, যেটা সর্বজন স্বীকৃত। এমনকি কৃষকও সেটা জানে। তামাক চাষের কারণে খাদ্য শস্য চাষের জমি কমে যাচ্ছে। দেখা যায়, দেশের যে সকল জেলায় তামাক চাষ হয়, সেখানে পুষ্টিকর খাদ্য সংকট রয়েছে। পরিবেশ, প্রাণীকূলেও তামাক চাষের বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। তামাক পোড়ানোর ফলে বাংলাদেশে ৩০% বন উজাড় হচ্ছে। পার্বত্য এলাকায় তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে বনভূমি উজার হচ্ছে। শুধু তামাক প্রক্রিয়াজাত করতে প্রতি বছর ২৯ লাখ ৩২ হাজার গাছ পোড়ানো হয়। এক একর জমিতে যে পরিমাণ তামাক উৎপন্ন হয়, এটি শুকানোর জন্য প্রয়োজন প্রায় ৫ টন কাঠ। উপরন্তু তামাক চাষে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক জীব-বৈচিত্র্যের ক্ষতিসাধন করেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।