এক বছরে ৩৭ হাজার ফিলিস্তিনিকে নিজ বসতি থেকে উচ্ছেদ করেছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২০২৫ সালে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে সন্ত্রাসী ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছানোর মধ্যে এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ। জাতিসংঘ গত সোমবার নতুন পরিসংখ্যানের ভিত্তিতে এই সতর্কবার্তা দিয়েছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলে, ফিলিস্তিনি ভূখ-ে বাস্তুচ্যুতি ও বসতি স্থাপনকারীদের সহিংসতা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। সে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) নতুন একটি প্রকাশনার সময় এই তথ্য দেয়।
ডুজারিক বলে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সে জানায়, এর বেশির ভাগ ঘটনাই ঘটেছে শরণার্থীশিবিরে চালানো অভিযানের কারণে। সে আরও বলে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গভর্নরেটগুলোতে (প্রশাসনিক এলাকা) ২০২৫ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৮০০টির বেশি হামলার তথ্য জানিয়েছে ওসিএইচএ। এসব হামলায় প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, অথবা দুটোই ঘটেছে।
জাতিসংঘের মুখপাত্র বলে, এটি জাতিসংঘের নথিতে থাকা এক বছরে সর্বোচ্চ হামলার সংখ্যা। একই সঙ্গে এটি টানা নবম বছরের মতো বার্ষিক বৃদ্ধি নির্দেশ করে।
সন্ত্রাসী ইসরায়েলের বামপন্থী সংগঠন পিস নাউয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরজুড়ে অবৈধ বসতি ও আউটপোস্টে পাঁচ লাখের বেশি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী বসবাস করছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে নির্মিত বসতিগুলোতে আরও আড়াই লাখ বসতি স্থাপনকারী রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)