এক বছরে রেকর্ড অভিবাসন ব্রিটেনে, চাপে সুনাক
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২২ সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে যুক্তরাজ্যে। দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ব্রিটেনে এসেছেন ৬ লাখ ৬ শ’রও বেশি মানুষ।
এরা সবাই যুক্তরাজ্যে বসবাসের বৈধতা নিয়ে এসেছে, অর্থাৎ বৈধ অভিবাসী। দেশটির ইতিহাসে এর আগে এক বছরে এত সংখ্যক অভিবাসী আগমনের তথ্য নেই বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ওএনএস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে ওএনএসের পরিচালক জে লিনডপ বলেছে, ২০২০ সালের পর থেকেই যুক্তরাজ্যে অভিবাসীদের আগমনের হার বাড়ছিল, তবে তাতে উল্লম্ফন শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর। ২০২২ সালের ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন থেকে বিপুল সংখ্যক মানুষ অভিবাসন বৈধতা নিয়ে যুক্তরাজ্যে এসেছে বা যুক্তরাজ্যে আসার পর থাকার অনুমতি নিয়েছে।
এছাড়া গত বছর হংকংয়ের গণতন্ত্রপন্থী ও চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারেরর বিরোধীদের জন্য ভিসানীতি সহজ করেছিল যুক্তরাজ্যের সরকার। ফলে হংকং থেকেও দেশটিতে গিয়েছেন প্রচুর অভিবাসী।
এদিকে, পরিসংখ্যান দপ্তরের সাম্প্রতিক এই তথ্যে স্বাভাবিকভাবেই চাপে পড়েছেনব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছে, ‘বৈধ অভিবাসনের হার অতিরিক্তমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমি এটা কমাতে চাই এবং এ মুহূর্তে এটাই আমার জন্য জরুরি কাজ।’
ব্রিটেনের অভ্যন্তরীন রাজনীতিতে ২০১১ সাল থেকে গুরুত্ব পাওয়া শুরু করে অভিবাসন ইস্যুটি। ব্রিটেনের জনগণদের একাংশের অভিযোগ ছিল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের কারণে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)