এক বছরের ব্যবধানে লিফট দুর্ঘটনা বেড়েছে ৪৪%
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে (১ বছরের গড় হিসেবে) সারা দেশে লিফট দুর্ঘটনা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। গত তিন বছরে এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। আহত হয়েছে আরো ৬৩৩ জন। নিয়মিত পরিদর্শন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে লিফট দুর্ঘটনার ঝুঁকি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁও, শ্যামলী ও মতিঝিল এলাকা সরেজমিনে ঘুরে বিভিন্ন ভবনে লিফটের নানা ভোগান্তির চিত্র দেখা যায়।
আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের ছয়টি লিফটের পাঁচটি সচল আছে। একটি লিফটের দরজা বন্ধ এবং অন্য দুটির বাইরে থাকা নির্দেশক বাটন খোলা অবস্থায় ছিলো। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেও লিফটগুলোর সার্ভিস দুর্বল হয়ে পড়ছে বলে মনে করেন অনেক ব্যবহারকারী। দ্রুত লিফটগুলো বদলানো না হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। পরিসংখ্যান ভবনের এমআইএস বিভাগের একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, ভবনের ছয়টির মধ্যে কেবল ৩ নম্বর লিফটটি ঠিকভাবে কাজ করছে। অন্যগুলো পুরনো হয়ে যাওয়ায় ধীরগতিতে চলে এবং প্রায়ই আটকে যায়। এর মধ্যে ৫ নম্বর লিফটটি পুরোপুরি অচল।
রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) লিফটগুলো বেহাল অবস্থায় দেখা যায়। হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগের দুটি লিফটের মধ্যে একটি সচল, অন্যটি বন্ধ পাওয়া গেছে।
গত বছরের ১২ মে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনার কয়েকদিন আগে ৩ মে চিকিৎসা নিতে আসা জিল্লুর রহমান নামে এক রোগী হাসপাতালের ১২ তলায় লিফটের পাশের ফাঁক দিয়ে পড়ে নিহত হন। ২০২৩ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফটের তার ছিঁড়ে সাতজন আহত হয়েছিলেন।
নিয়মিত দেখভালের দাবি করলেও অনেক সরকারি ভবনে লিফট দুর্ঘটনা ঘটছে। গত ২৭ মে রাজধানীর কারওয়ান বাজারের সরকারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে এক লিফট দুর্ঘটনায় নয়জন আহত হন। সকাল পৌনে ৯টার দিকে ২০ তলা ভবনের ১৩ তলা থেকে লিফটটি নিচে নামার সময় ত্রুটি দেখা দেয়। এ সময় নয়জন আহত হন। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, কয়েক বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লিফট দুর্ঘটনা ঘটেছে ২০২৪ সালে। এ বছরের প্রথম ১০ মাসে সারা দেশে ২০৮টি লিফট দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় ছয়জন ও আহত ১৯৯ জন। এর আগের বছর ২০২৩ সালে ১৭৪টি লিফট দুর্ঘটনায় প্রাণ হারায় নয়জন। লিফট দুর্ঘটনায় তিন বছরের মধ্যে ওই বছরেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এছাড়া ২০২২ সালে ১৮৯টি লিফট দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয় ২৫২ জন। এ বছর লিফট দুর্ঘটনায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আহত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












