শিক্ষা মন্ত্রণালয় কোটায় ‘অনিয়ম’
এক বছরেই এসএসসি পাস ৬০০ কর্মকর্তা-কর্মচারীর ২০৪৪ সন্তান!
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ২ শতাংশ কোটা রাখা হয়েছিল। তাতে দুই ধরনের শিক্ষা কোটায় আবেদন নেওয়া হয়, তা হলো- শিক্ষা কোটা-১ ও শিক্ষা কোটা-২।
শিক্ষা কোটা-১ এ আবেদনের সুযোগ পান শুধু শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত (সচিবালয়ের অভ্যন্তরে) কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এতে অসংখ্য আবেদন জমা পড়ে। তার মধ্যে ২ হাজার ৪৪ জন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
তবে শিক্ষা কোটা-১ এ একাদশ শ্রেণিতে ভর্তিতে এতসংখ্যক শিক্ষার্থী কোথা থেকে, কীভাবে এলো; তা নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সব মিলিয়ে সাড়ে পাঁচশ থেকে ৬০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে এবার এসএসসি পাস করেছেন সর্বসাকুল্যে ১০০ জনের সন্তান। তাহলে একাদশে ভর্তিতে শিক্ষা কোটা-১ এ দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলো কীভাবে?
একাদশে ভর্তির কেন্দ্রীয় কমিটির তথ্যমতে, এ বছর তিন ধাপে আবেদন নেওয়া হয়। এতে বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন। তাদের মধ্যেই শিক্ষা কোটা ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ৪ হাজার ৮৭৭ জন।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন ১ হাজার ৫০৬ জন। অন্যদিকে, শিক্ষা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ৩ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে শিক্ষা কোটা-১ এ সুযোগ পেয়েছেন ২ হাজার ৭৭ জন এবং শিক্ষা কোটা-২ এ ১ হাজার ২৯৪ জন।
একাদশে ভর্তি কমিটির সমন্বয়কারী ও ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, অনলাইনে আবেদন করায় কোটা প্রযোজ্য নয়- এমন অসংখ্য শিক্ষার্থী আবেদন করেছে। তাদের উদ্দেশ্য অসৎ। কিন্তু তারা নির্বাচিত হয়ে গেলেও চূড়ান্ত ভর্তির সুযোগ পাবে না। কারণ কলেজে সশরীরে চূড়ান্ত ভর্তি হতে গেলে প্রত্যয়নপত্র দেখাতে হবে। সেটা দেখাতে না পারলে বাদ পড়ে যাবে তারা।
তবে অভিভাবকরা বলছেন, অনেক শিক্ষার্থী ভুয়া প্রত্যয়নপত্র বানিয়ে এনে কলেজে জমা দিচ্ছে। কলেজের শিক্ষকদের সঙ্গে যোগসাজশ করে তারা ভর্তিও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মোটা অংকের অর্থ লেনদেন হচ্ছে।
মুক্তিযোদ্ধা কোটা নিয়েও নানা ‘প্রশ্ন’
চলতি বছর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা কোটায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এক হাজার ৫০৬ জন। এ কোটায়ও এতসংখ্যক শিক্ষার্থী থাকার কথা নয় বলে মনে করেন খোদ ভর্তি কমিটির সদস্যরা।
তারা বলছেন, হাইকোর্টের রায় অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স ১২ বছর ৬ মাস। সেই হিসাবে ২০২৫ সালে এসে ১৯৭১ সালের সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধার বয়সও এখন ৬৭ বছর। এ বয়সী মুক্তিযোদ্ধার সংখ্যাও কম।
অথচ তাদের দেড় হাজারের বেশি সন্তান এবার মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছে, যাদের বয়স এখন ১৬-১৭ বছর। এ নিয়ে সন্দেহ-সংশয়ে পড়েছেন খোদ শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। স্পষ্টত অনিয়ম হয়েছে জেনেও তারা নিশ্চুপ।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা, যিনি এবার একাদশে ভর্তির কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বছরের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শিক্ষা মন্ত্রণালয়ের কোটা বন্ধে সুপারিশ করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় নিজেদের সুযোগ-সুবিধা বিবেচনায় এটি বহাল রেখেছে। যার ফলে ভর্তি কার্যক্রমে নতুন জটিলতা তৈরি হয়েছে। যেহেতু এখন মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা নেই, সে কারণে এসব কোটার যৌক্তিকতাও এখন নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












