কুরবানীর গরু:
এক গরুর দাম কোটি টাকা!
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৬ জুন, ২০২৪ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর আনুষ্ঠানিকভাবে কোরবানির হাট শুরু না হলেও বেচাকেনা চলছে খামারে। সেখানে এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেখা মিলেছে এমন এক গরুর, যার দাম হাঁকা হচ্ছে কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামি গরু।
দেশের সবচেয়ে বড় এগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদিক এগ্রোর কাছে রয়েছে গরুটি। প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন ঢাকা মেইলকে জানান, গরুটি দেশের কোরবানির বাজারে এবার সবচেয়ে বড় আকর্ষণ। দাম এক কোটি টাকা।
ঢাকা মেইলকে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাহামা জাতের গরু এটি। তার ভাষায়, ‘গোশত বা ওজনের দিক থেকে নয়। বংশ মর্যাদার কারণে এই গরুটির দাম বেশি।’
সাদা রঙের এই গরুটির ওজন প্রায় তেরশ কেজি। দৈহিক গড়নেও বেশ আহামরি নয়। গড়নের দিক থেকে এর চাইতেও বড় গরু দেখা গেছে সাদিক এগ্রোর খামারে। এর আগেও ৪০ থেকে ৫০ লাখ টাকায় সাদিক এগ্রো যেসব গরু বিক্রি করেছে, তার আকারও ‘ঢাকার কিং’ নামে কোটি টাকার এই গরুর কাছাকাছি।
এবারের ঈদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন বলেন, ‘আমাদের কাছে দেড় লাখ টাকা থেকে কোটি টাকার পর্যন্ত গরু আছে। বিভিন্ন জাতের গরু আছে। দামও ক্রেতার সাধ্যের মধ্যে। কারণ আমরা গত বছরের চাইতে এবার পাঁচ শতাংশ দাম কমিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)