এক কাপ চায়ের দামে এক কেজি আলু!
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশজুড়ে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষীরা। এক কেজি আলু বিক্রি করতে হচ্ছে এক কাপ চায়ের দামে।
কিছুদিন আগেও বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। গত বছরের তুলনায় আলুর বীজ কিনতে বাড়তি দাম গুনতে হলেও বিক্রি করতে হচ্ছে অল্প দামে। এতে লোকসানে পড়েছেন কৃষকেরা। দেশের অন্যতম কৃষি নির্ভর এলাকা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের আলু চাষী রহিম বলেন, আমি এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রতি কেজি আলু বাজারে এখন মাত্র ১০ টাকা থেকে ১২ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। লাভতো দূরের কথা আমার সংসারের লবণ খরচও হয় না। ছেলেমেয়েদের পড়ালেখার খরচ কীভাবে ব্যবস্থা করব, ভেবে পাচ্ছি না।
উপজেলার বনগাঁও গ্রামের আলু চাষী সিরাজুল ইসলাম বলেন, এভাবে বাজারে আলুর দাম চলতে থাকলে আমাদের সার-কীটনাশকের খরচও উঠবে না।
পীরগঞ্জ বীরহলি গ্রামের সালাম বলেন, বিঘাপ্রতি যে খরচ হয়েছে তার তিনগুণ লোকসানে আলু বিক্রি করতে হচ্ছে।
রানীশংকৈল ও পীরগঞ্জের কিছু হাট-বাজার পরিদর্শন করে দেখা গেছে, খুচরা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায় আর পাইকারি বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ১০ টাকায়।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আলুর দাম বর্তমান বাজারে কিছুটা কম। তবে আমরা আলু বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করছি। এ পর্যন্ত ৫০০ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে। এভাবে প্রতিদিন বাইরে রপ্তানি হলে আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)