একাধিক অভিযানে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন মুজাহিদ বাহিনী
ফাইটিং লাইন থেকে ফেরার পর আবু আলী মোস্তফা ব্রিগেড যোদ্ধারা রিপোর্ট করেছেন- জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে অন্যান্য রেসিস্ট্যান্স ফ্যাকশনের যোদ্ধাদের সাথে একটি বিল্ডিংয়ে অবস্থান নেয়া একদল ইসরাইলি সন্ত্রাসীদেরকে যথাযথ অস্ত্র দ্বারা টার্গেট করে হতাহত করা হয়।
আল সাফাভি সড়কে ১টি সামরিক বুলডোজার'কে "ল্যান্ড মাইনের" বিস্ফোরণ ঘটিয়ে টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল ফাওজা এরিয়ায় ২টি সামরিক বুলডোজার'কে আল ইয়াসিন-১০৫ শেল ও শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
একই এলাকায় ১টি সামরিক বুলডোজার'কে "তান্দুম" শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা রিপোর্ট করেছেন জাবালিয়ার পশ্চিমে আল ফাউজা এরিয়ায় গত রোববার বিকেলে ১২ সদস্যের সন্ত্রাসী ইসরাইলি কমান্ড গ্রুপের বিরুদ্ধে ১টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে সন্ত্রাসীদের ৪০১তম আয়রন ট্র্যাক ব্রিগেড কমান্ডারসহ পুরো টিম মারা পড়ে।
এদিকে উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে রকেট নিক্ষেপের কথা জানিয়েছে হিজবুল্লাহ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে তেল আবিবের শহরতলিতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং হাইফার পশ্চিমে একটি নৌ ঘাঁটিতে রকেট ছুড়েছে তারা। এর জেরে তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এছাড়া উত্তরের হাইফা বন্দর শহরের বাইরে একটি নৌ ঘাঁটিতেও রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।