একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
(একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা ব্যূহ হলো তার সীমান্ত। অসমাপ্ত অংশ)
৩. অ্যান্টি-ম্যাটেরিয়াল রাইফেল ও অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল :
সীমান্ত সংঘাত অনেক সময় কেবল হালকা অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। শত্রুপক্ষের সাঁজোয়া যান বা লজিস্টিকস সাপোর্টকে দূর থেকেই অচল করে দেওয়ার সক্ষমতা থাকা জরুরি।
কৌশল: বিজিবি-র প্রতিটি স্ট্র্যাটেজিক পয়েন্টে ¯œাইপার টিমের পাশাপাশি ‘অ্যান্টি-ম্যাটেরিয়াল রাইফেল’ টিম মোতায়েন করা দরকার, যা সীমান্ত সংঘাতের সময় শত্রুপক্ষের টহল যান বা হালকা সাঁজোয়া গাড়িগুলোকে দূর থেকেই অচল করে দিতে পারবে। এছাড়া, পার্বত্য বা তুলনামূলক শান্ত সীমান্ত থেকে অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ইউনিটগুলোকে উচ্চ-ঝুঁকিপূর্ণ সীমান্ত রেখায় পুনর্বিন্যাস করা হলে তা শক্তিশালী প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে।
৪. আধুনিক সুরক্ষামূলক গিয়ার :
বিজিবি জওয়ানদের জীবনের নিরাপত্তা ও মনোবল বজায় রাখতে তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের আধুনিকায়ন আবশ্যক।
কৌশল: প্রথাগত ইউনিফর্ম ও হালকা হেলমেটের পরিবর্তে আধুনিক অফাধহপবফ ঈড়সনধঃ ঐবষসবঃ (অঈঐ) এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন খবাবষ ওঠ-ঠ+ বুলেটপ্রুফ জ্যাকেট বা প্লেট ক্যারিয়ার সরবরাহ করা উচিত। এটি সেনাদের যেকোনো তীব্র ফায়ার ফাইটের মুখে টিকে থাকার হার বহুগুণ বাড়িয়ে দেবে।
৫. কিউআরএফ , এফপিভি ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা :
সময়ের সাথে সাথে সীমান্তের যুদ্ধের ধরণ বদলে গেছে। এখন আকাশসীমা লঙ্ঘন এবং ড্রোনের ব্যবহার সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
কৌশল: বিজিবি-র প্রতিটি ব্যাটালিয়নে দ্রুত সাড়া দেওয়ার জন্য ১ বা ২ স্কোয়াডের (৭-২০ জন) একটি চৌকস ছঁরপশ জবধপঃরড়হ ঋড়ৎপব (ছজঋ) এবং লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার জন্য ফার্স্ট-পারসন ভিউ ড্রোন ইউনিট তৈরি করতে হবে। পাশাপাশি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ থেকে দ্রুত শোল্ডার-ফায়ার্ড ম্যানপ্যাডস বা বিমান বিধ্বংসী মিসাইল বিজিবি-র হাতে তুলে দিলে সীমান্ত এলাকায় শত্রুপক্ষের ড্রোন ও হেলিকপ্টারের অনধিকার প্রবেশ ও নজরদারি স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।
বিজিবি-কে একটি ভয়ংকর ও আধুনিক স্ট্রাইকফোর্সে রূপান্তর করা কোনো বিলাসিতা নয়, বরং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার গ্যারান্টি। নিজস্ব উৎপাদন যেমন ইগঞঋ ও ইঙঋ-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং আঞ্চলিক মিত্রদের লজিস্টিকস সাপোর্টকে কাজে লাগিয়ে বিজিবি-কে ত্রিমাত্রিক সক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের প্রতিটি ইঞ্চি সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও অভেদ্য দুর্গে পরিণত হবে।
- কুররাতুল আইন হায়দার।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।